ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক যৌথ বাহিনী' "কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের একগুচ্ছ কবিতা" নোয়াখালীবাসীর ৬ দফা দাবি গ্রহণ, গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লা-শাপলা প্রতীকে ভোট চান আমীরে জামায়াত: জামায়াত আমিরের নোয়াখালী আগমন উপলক্ষে স্বাগত মিছিল শেরপুর নেতা হত্যার প্রতিবাদে দ্রুত বিচার দাবি: দাগনভূঞায় দুধমুখা বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত: ১২ ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু: ফেনী-৩ আসনে হাতপাখার প্রার্থী সাইফ উদ্দিন শিপনের গণসংযোগ ও অফিস উদ্বোধন: '১২ ফেব্রুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নোয়াখালী-৫ আসনে কাজ করার সুযোগ দিন' নোয়াখালী-৫ আসনের প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের নারী উঠান বৈঠক ও নির্বাচনী জনসংযোগ সফলভাবে অনুষ্ঠিত:

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু:

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু:

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

বর্তমান বাংলাদেশের নাজুক অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, অতীতে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিএনপির অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি আবারও বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করবে।

মঙ্গলবার ২৬শে জানুয়ারি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে একটি বৃহৎ ও বাস্তবভিত্তিক পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। একটি বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোনো দেশই টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারে না।

তিনি আরও বলেন, এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করতে হবে। তাহলেই দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগোবে। আর এই বেকার সমস্যা সমাধানে বিএনপির একটি সুপরিকল্পিত ও বৃহৎ কর্মসূচি রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জনগণ যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই এই পরিকল্পনার বাস্তব রূপ জনগণ দেখতে পাবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন,বিএনপি সবসময় মানুষের জন্য রাজনীতি করে। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার টেকসই সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন সেন্টু, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব প্রবির ভূঞা এবং মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.