ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ --------

চরপার্বতী ইউনিয়নে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে মুখরিত গণমিছিল:

চরপার্বতী ইউনিয়নে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে মুখরিত গণমিছিল:

চরপার্বতী ইউনিয়নে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে মুখরিত গণমিছিল:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় ২ নং চরপার্বতী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেল প্রায় ৪টা থেকে শুরু হওয়া এই গণমিছিলটি মৌলভীবাজার এলাকা থেকে যাত্রা শুরু করে সুইচগেট সড়ক হয়ে কদমতলা, আমতলী পুল অতিক্রম করে মৌলভীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশে মিছিলটি জনপদের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করে।

গণমিছিলে কিশোর, যুবক, তরুণ ও প্রবীণ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেউ পায়ে হেঁটে, কেউ রিকশাযোগে অংশ নেন এই রাজনৈতিক শোভাযাত্রায়। মাইকিং, ব্যান্ডপার্টির তালে তালে “ধান লাগা, ধানের শীষ”, “ফখরুল ভাই এগিয়ে চলো,আমরা আছি তোমার সাথে” এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলের নেতৃত্ব দেন ৭ নং ওয়ার্ড বিএনপির পরিচিত মুখ কাউসার আলম বায়তুল। তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মাইন উদ্দিন, কবি ও রাজনৈতিক নেতা আবুল হোসেন সিরাজী, সিরাজুল ইসলাম মানিকসহ স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী। ৯ নং ওয়ার্ড থেকে নেতৃত্ব দেন ফারুক হোসেন, নাছের মেম্বার ও সেলিম,জামাল নেতা,সাইফুল ইসলাম। এছাড়া ৮ নং ওয়ার্ড থেকে নাছেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

মিছিল চলাকালে বক্তারা বলেন, এই গণমিছিল প্রমাণ করে,চরপার্বতীর মানুষ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়। আলহাজ্ব ফখরুল ইসলাম একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত গণসংযোগ এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। সাধারণ মানুষের অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠেছে,এই নির্বাচনে চরপার্বতী ইউনিয়নের ভোটাররা সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও এর রেশ রয়ে গেছে মানুষের কণ্ঠে, চোখে ও প্রত্যাশায়। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে চরপার্বতীর অলিগলিতে। সময়ের সাথে সাথে এই গণজোয়ার কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.