ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোম্পানীগঞ্জের আলমগীরের, দেশে ফেরানোর অপেক্ষায় স্বজনরা কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%, মাদ্রাসা ৬৫.২৫% কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবাসের স্বপ্ন থেমে গেল ইতালির সড়কে বাস-স্কুটার সংঘর্ষে প্রাণ গেল ছাগলনাইয়ার জিয়াউর রহমান টিটুর শিষ্টাচার,সার্টিফিকেট নয়, মানুষের আসল পরিচয় কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কবিতা। কোম্পানীগঞ্জে অনুমতিহীন ‘চায়না বাজার’ ঘিরে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বসুরহাটে ‘চায়না মার্কেটের’ নামে ভ্রাম্যমাণ পণ্যের রমরমা বাণিজ্য, ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা

মডেল চরকাঁকড়া গড়ার লক্ষ্যে মাঠে গোলাম কিবরিয়া বি,এস,সি:

মডেল চরকাঁকড়া গড়ার লক্ষ্যে মাঠে গোলাম কিবরিয়া বি,এস,সি:

মডেল চরকাঁকড়া গড়ার লক্ষ্যে মাঠে গোলাম কিবরিয়া বি,এস,সি:

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর, মডেল ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া বি,এস,সি।​

সম্প্রতি এক জনসম্পৃক্ত কর্মসূচিতে প্রকাশিত প্রচারপত্রে এই অঙ্গীকার প্রকাশ করা হয়। 'সবার আগে বাংলাদেশ' মূলনীতিকে সামনে রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি একটি সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করেন।​

অঙ্গীকারপত্রে তিনি ইউনিয়নের ৬টি মূল খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন,

উন্নত রাস্তা ও অবকাঠামো:

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ ও সড়ক অবকাঠামোর সুষম উন্নয়ন।​

শিক্ষার মান উন্নয়ন:

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো জোরদার ও শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তোলা।​

স্বাস্থ্যসেবার সম্প্রসারণ:

গ্রামীণ স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও তৃণমূল পর্যায়ের মানুষের কাছে চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া।​

কৃষি ও কর্মসংস্থান:

কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।​সুশাসন ও

জনসেবা নিশ্চিতকরণ:

ইউনিয়ন পরিষদকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তর।​

পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা:

বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা ও একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠন।​

গোলাম কিবরিয়া বি,এস,সি জানান, চরকাঁকড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুশাসিত ও সমৃদ্ধ এলাকা গঠন করাই তাঁর মূল লক্ষ্য। স্থানীয় অধিবাসীরা তাঁর এই জনবান্ধব উদ্যোগ ও উন্নয়ন ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.