নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ:
মোহাম্মদ উল্যা বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি অরবিন্দ ভৌমিক (এম.কম)-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর প্রায় ১টা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সৌজন্য সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতির সঙ্গে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন- আবদুল হাই সেলিম,সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয় ও সাবেক সভাপতি,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, মোঃ খালেদ হোসেন, সভাপতি, গাংচিল কবি নজরুল উচ্চ বিদ্যালয়; রাইছা ভূঞা, সভাপতি, যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়; আবুল বাসার, সভাপতি, জৈতুন নাহার কাদের মহিলা কলেজ এবং চাপ্রাশিরহাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ; আমির হোসেন (বিএসসি), প্রধান শিক্ষক, আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়; এবং নজরুল ইসলাম লিটন, অভিভাবক সদস্য, এডহক কমিটি।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপু কুমার দাস উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।সৌজন্য সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা, সহপাঠক্রমিক কার্যক্রম আরও জোরদার করা এবং এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মাধ্যমে নয়; বরং মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ, নৈতিকতা চর্চা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সম্ভব। বিদ্যালয়কে এলাকার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment