ঢাকা    ,
সংবাদ শিরোনাম : দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সুমন সভাপতি, সোহেল সম্পাদক মতাদর্শের মুখোশ ও অন্ধ আনুগত্যের সংস্কৃতি। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু: নব জ্যোতির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি: ঈমানের আলোয় পথচলা' মানবতা ও আধ্যাত্মিকতার কবি কুতুবউদ্দিনকে ঘিরে সাহিত্য সন্ধ্যা: সমাজ, রাষ্ট্র ও মূল্যবোধের সংকট,আত্মসমালোচনা ও উত্তরণের সন্ধানে: স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ হারানো স্বপ্নের ফিরে আসা,মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ভাঙনের ছোট ফেনী নদী, ভাঙা জীবনের আর্তনাদ, কোম্পানীগঞ্জের দুই ওয়ার্ডের দীর্ঘ বেদনার কাহিনী:

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু:

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু:

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু:

বাইপাস সড়কে চারা রোপণের মাধ্যমে উদ্বোধন পরিবেশ রক্ষায় জনগণকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান ইউএনওর:

বিশেষ প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১৩ জুন বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়াত বিন কাশেম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন,“জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে বসুরহাট পৌরসভা বদ্ধপরিকর।

আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করব না, গাছগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

"তিনি পৌর এলাকার সর্বস্তরের জনগণকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণের আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বসুরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পৌরসভা চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করেন।

পরে পৌরসভার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।বসুরহাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পৌর এলাকাকে আরও দৃষ্টিনন্দন করে তুলতে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.