ঢাকা    ,
সংবাদ শিরোনাম : নব জ্যোতির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি: ঈমানের আলোয় পথচলা' মানবতা ও আধ্যাত্মিকতার কবি কুতুবউদ্দিনকে ঘিরে সাহিত্য সন্ধ্যা: সমাজ, রাষ্ট্র ও মূল্যবোধের সংকট,আত্মসমালোচনা ও উত্তরণের সন্ধানে: স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ হারানো স্বপ্নের ফিরে আসা,মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ভাঙনের ছোট ফেনী নদী, ভাঙা জীবনের আর্তনাদ, কোম্পানীগঞ্জের দুই ওয়ার্ডের দীর্ঘ বেদনার কাহিনী: তরমুজ ক্ষতি শেষে গরু চুরি-চরপার্বতীতে উদ্যোক্তা বাবুর হতাশা,নিরাপত্তা নিয়ে প্রশ্ন: বেগমগঞ্জে তিন ইটভাটাকে অর্থদণ্ড: বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন:

নব জ্যোতির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি:

নব জ্যোতির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি:

নব জ্যোতির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

বিশেষ সংবাদদাতা:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাসিক নব জ্যোতি পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আল এমরান সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে মাসিক নব জ্যোতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আল এমরানের নজরে “Novo Joyti” নামে একটি ভুয়া ফেসবুক আইডি/পেজ আসে। বিষয়টি শনাক্ত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।পরবর্তীতে গত ৯ জুন তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে উক্ত ভুয়া আইডির স্ক্রিনশট প্রকাশ করে জনসাধারণকে সতর্ক করেন এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।জিডিতে উল্লেখ করা হয়েছে, উক্ত ভুয়া আইডি বা পেজ থেকে নব জ্যোতি পত্রিকা, এর সম্পাদক, প্রকাশক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা এবং মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, উক্ত আইডি বা পেজের সঙ্গে নব জ্যোতি পত্রিকার কোনো ধরনের সম্পর্ক নেই।এ বিষয়ে নব জ্যোতি পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবাদ ও সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল পত্রিকার সুনাম ক্ষুণ্ন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। পত্রিকা কর্তৃপক্ষ এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া আইডি বা পেজ থেকে প্রচারিত কোনো তথ্যের দায় নব জ্যোতি কর্তৃপক্ষ বহন করবে না। একই সঙ্গে পাঠক, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।পত্রিকা কর্তৃপক্ষ সকলের প্রতি আহ্বান জানিয়েছে, ভুয়া আইডি বা পেজ থেকে প্রচারিত কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.