ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ঈমানের আলোয় পথচলা' মানবতা ও আধ্যাত্মিকতার কবি কুতুবউদ্দিনকে ঘিরে সাহিত্য সন্ধ্যা: সমাজ, রাষ্ট্র ও মূল্যবোধের সংকট,আত্মসমালোচনা ও উত্তরণের সন্ধানে: স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ হারানো স্বপ্নের ফিরে আসা,মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ভাঙনের ছোট ফেনী নদী, ভাঙা জীবনের আর্তনাদ, কোম্পানীগঞ্জের দুই ওয়ার্ডের দীর্ঘ বেদনার কাহিনী: তরমুজ ক্ষতি শেষে গরু চুরি-চরপার্বতীতে উদ্যোক্তা বাবুর হতাশা,নিরাপত্তা নিয়ে প্রশ্ন: বেগমগঞ্জে তিন ইটভাটাকে অর্থদণ্ড: বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: কোম্পানীগঞ্জে বৈশাখের বর্ণিল আবাহন ঐতিহ্য, উৎসব আর মানুষের মিলনমেলা

ঈমানের আলোয় পথচলা'

ঈমানের আলোয় পথচলা'

'ঈমানের আলোয় পথচলা'

মোহাম্মদ উল্যা মিরাজ

শিক্ষক, সাংবাদিক ও প্রাবন্ধিক।

আমি সেই মুসলিম, যার সিজদা কেবল আল্লাহর দরবারে।বহু ধর্ম ও বহু সংস্কৃতির মানুষের মাঝে বেড়ে উঠেছি। মানুষকে ভালোবাসতে শিখেছি, সম্মান করতে শিখেছি এবং সহাবস্থানের মূল্য উপলব্ধি করতে শিখেছি। তবু জেনে রাখো-ভালোবাসা মানে ঈমানের সঙ্গে আপস নয়, মানবতা মানে আকীদার বিসর্জন নয়। আমার হৃদয়ে জ্বলে “লা ইলাহা ইল্লাল্লাহ”-এর চিরন্তন আলো।

আমি ঘৃণার নই, আমি ন্যায়ের পক্ষে। ক্ষুধার্তের জন্য অন্ন চাই, অসহায়ের জন্য আশ্রয় চাই, আর অত্যাচারের বিরুদ্ধে উচ্চারিত প্রতিবাদী কণ্ঠ চাই।আমি সত্য বলব, যদিও সমগ্র পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়ায়। আমি দ্বীনের পথে অটল থাকব, যদিও সে পথ কঠিন ও কণ্টকাকীর্ণ হয়।আমার আত্মসম্মান আমার দুর্গ, আমার ঈমান আমার পরিচয়। আমি বিক্রির পণ্য নই; আমি বিশ্বাসের বাহক।হে উম্মাহ, মানুষকে ভালোবাসো, ন্যায়ের পাশে দাঁড়াও, কিন্তু কখনো ঈমানকে দুনিয়ার বাজারে নিলামে তুলো না।কারণ মুসলিমের শক্তি তার সম্পদে নয়, তার অটল বিশ্বাসে। আর তার হৃদয়ের গভীরে অনুরণিত হয় একটিই মহিমান্বিত ধ্বনি“আল্লাহু আকবার।”

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.