ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নাগরিক পার্টির নেতারা: মানবতার এক অনন্য দৃষ্টান্ত!

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নাগরিক পার্টির নেতারা: মানবতার এক অনন্য দৃষ্টান্ত!

মামুন নায়েক (কোম্পানিগঞ্জ) নোয়াখালী।

সম্প্রতি নোয়াখালীর কবিরহাট–বসুরহাট সড়কে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ছয়জন নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া নামিয়ে আনে।

নিহত পরিবারের দুঃখ ভাগ করে নিতে ও পাশে দাঁড়াতে ৭ নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক নফিউল ইসলাম এবং কোম্পানীগঞ্জের সংগঠক মামুন নায়েক এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার নেতৃবৃন্দ পৌরসভা মিলনায়তনে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় নেতারা পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে আরবী প্রভাষক মাওলা শহীদ উল্লাহ (শারফতিয়া ফাজিল মাদ্রাসা) নিহতদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন।

সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিহত পরিবারের সদস্যদের সরকারি অনুদান প্রাপ্তির প্রাথমিক কাগজপত্র পূরণ করে সহায়তা করা হয়। এছাড়া দলের পক্ষ থেকে একজন নেতাকে সরকারি অনুদান প্রাপ্তি পর্যন্ত পরিবারগুলোর পাশে থেকে সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়।

পরিবারগুলোকে আশ্বাস দেন, তারা একা নন, সমাজ, সংগঠন ও শিক্ষার্থীরা তাদের পাশে থাকবে।

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও স্থানীয় তরুণরা জানায়,।

আমরা শুধু শোক নয়, দায়িত্বও অনুভব করছি। যারা আমাদের বন্ধু ছিল, তাদের পরিবার যেন এক মুহূর্তও একা না থাকে সেটিই আমাদের অঙ্গীকার।”

এই মানবিক উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশংসা করে লিখেছেন,রাজনীতি যদি এমন মানবতার পাশে দাঁড়ায়, তাহলে সমাজে পরিবর্তন আসবেই।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.