ঢাকা    ,

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স প্রতিষ্ঠান ‘হাদিয়া মার্ট’

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স প্রতিষ্ঠান ‘হাদিয়া মার্ট’

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স প্রতিষ্ঠান ‘হাদিয়া মার্ট’

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি।

ভোক্তাদের দোরগোড়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ‘হাদিয়া মার্ট’।

“আপনার বিশ্বাসই আমাদের অনুপ্রেরণা” এই স্লোগানকে সামনে রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি নোয়াখালী কার্যালয়ের মাধ্যমে তাদের কার্যক্রমের সূচনা করে।

১২ সেপ্টেম্বর, শনিবার ২০২৬ ইংরেজি তারিখে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে হাদিয়া মার্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

হাদিয়া মার্টের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এইচ এ ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নম্বর চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম মামুন।

এ ছাড়া কোরআন ও হাদিসের আলোকে প্রজ্ঞাপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন উদীয়মান তরুণ বক্তা জিয়া উদ্দিন বিন আহছান।

তরুণ বক্তা আব্দুল হাকিমও অনুষ্ঠানে তাঁর মতামত ও শুভেচ্ছা ব্যক্ত করেন। হাদিয়া মার্টের উদ্দেশ্য, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহাম্মেদ সোহাগ।

উদ্যোক্তারা জানান, হাদিয়া মার্ট একটি নির্ভরযোগ্য ও বহুমুখী ই-কমার্স প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই মানসম্মত ও অর্গানিক পণ্য, গার্মেন্টস সামগ্রী, প্রসাধনী, বেবি কেয়ার পণ্য, ইলেকট্রিক পণ্য এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য দ্রুত ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

গুণগত মান বজায় রেখে দেশের যেকোনো প্রান্তে পণ্য পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাদিয়া মার্টের সার্বিক সাফল্য, বরকত, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত শেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে ‘হাদিয়া মার্ট’ অতি দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করে দেশের অন্যতম সফল ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত হবে,এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা ও শুভাকাঙ্ক্ষীরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.