ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সিসিটিভি ক্যামেরার উদ্বোধন কাঁটাতারের ফাঁদ । মোহাম্মদ কুতুবউদ্দিন । নোয়াখালী-৫ উন্নয়নের পথে সিঙ্গাপুর, নাকি বাস্তবতায় ক্যামেরুন? কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের এক গুচ্ছ কবিতা। ধর্ষণ বাড়ছে;আমরা কি শুধু অপরাধীর শাস্তিই চাই? ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের কোম্পানীগঞ্জে নেশাগ্রস্ত স্বামী কারাগারে, গৃহবধূ ফিরলেন আপন ঠিকানায় কোম্পানীগঞ্জে ডেঙ্গু: দায় কার, প্রতিরোধে ঘাটতি কোথায়? নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ চিরনিদ্রায় শায়িত হলেন মনিরুল ইসলাম বকুল

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

শাহাদাত হোসেন

নব জ্যোতি ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার আবু বক্কর সিদ্দিক (পিঁয়াস)।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের একপর্যায়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

নিহত আবু বক্কর সিদ্দিক (পিঁয়াস) নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালি পাড়া গ্রামের মুন্সি সদ্দার বাড়ির আবদুল ওহাবের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার বোন ও এক ভাইয়ের মধ্যে আবু বক্কর সিদ্দিক ছিলেন সবার ছোট। চার বোনের আদরের ছোট ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

স্বজনরা জানান, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দেন আবু বক্কর সিদ্দিক। দীর্ঘদিন ধরে দেশের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। দায়িত্ব পালনকালে আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু।

দুর্ঘটনার পর আহত সেনা কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.