ঢাকা    ,

৩৪ বছরের রাজনৈতিক ত্যাগ-সংগ্রাম, চেয়ারম্যান পদে জনতার প্রত্যাশা হারুন ভূঁইয়াকে ঘিরে

৩৪ বছরের রাজনৈতিক ত্যাগ-সংগ্রাম, চেয়ারম্যান পদে জনতার প্রত্যাশা হারুন ভূঁইয়াকে ঘিরে

৩৪ বছরের রাজনৈতিক ত্যাগ-সংগ্রাম, চেয়ারম্যান পদে জনতার প্রত্যাশা হারুন ভূঁইয়াকে ঘিরে

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

কৈশোর থেকে রাজপথে, হামলা-মামলা ও কারাবরণের অভিজ্ঞতায় গড়ে ওঠা এক রাজনৈতিক পথচলা

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হারুন ভূঁইয়া। দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক জীবনে ত্যাগ, তিতিক্ষা, হামলা-মামলা ও আর্থিক ক্ষতির মতো নানা প্রতিকূলতা মোকাবিলা করে তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে গিয়ে কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন বলেও তাঁর সমর্থকদের দাবি।

চরহাজারী ইউনিয়নে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় হারুন ভূঁইয়া।২০২৬ সালে সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফখরুল ইসলামের পক্ষে শুরু থেকে অদ্যাবধি নিরলসভাবে কাজ করে আসছেন তিনি।

দলীয় কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয় নেতাকর্মীদের কাছে পরিচিত।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় ব্যক্তিগত ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতাকে পুঁজি করে এবার চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনসমর্থন প্রত্যাশা করছেন তিনি।

তাঁর সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবেন।

৩৪ বছরের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের মূল্যায়ন হিসেবে হারুন ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ও চরহাজারীবাসী।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.