শুভেচ্ছা বার্তা
শুভ প্রথম বর্ষপূর্তি, মাসিক 'নব জ্যোতি'!
আলোর বার্তা নিয়ে সাহিত্য ও সংস্কৃতির আঙিনায় পথচলার এক বছর পূর্ণ করল আমাদের প্রিয় পত্রিকা 'নব জ্যোতি'। এই বিশেষ শুভলগ্নে পত্রিকাটির সাথে জড়িত সম্মানিত সম্পাদক, প্রকাশক, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গত একটি বছর ধরে 'নব জ্যোতি' তার সৃজনশীল লেখনী, মানসম্মত প্রকাশনা এবং সাহিত্যপ্রেমীদের ভালোবাসায় পাঠকের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে। সত্য, সুন্দর ও মননশীল ভাবনার প্রকাশ ঘটিয়ে পত্রিকাটি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
আমরা আশা করি, আগামী দিনেও 'নব জ্যোতি' সাহিত্যের প্রদীপ জ্বেলে সমাজ ও মানুষের কথা বলে যাবে এবং আরও বহুদূর এগিয়ে যাবে। পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছান্তে—
মুঃইব্রাহীম খলিল জসিম
কবি,সাহিত্যিক,সাংবাদিক
অফুরন্ত ইয়ুথ অর্গানাইজেশন কেন্দ্রয়ী কমিটি
সাংগঠনিক সম্পাদক
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment