[11/8, 7:53 PM] Ibrahim khalil:
নব জ্যোতির প্রথম আলো
মুঃইব্রাহীম খলিল জসিম
এক বছর আগে জ্বলেছিল দীপ,
সবার মনেতে ছিল কত মিতালী ও প্রীতি!
আজকে সে দীপ এক বছর হলো,
চারিদিকে যেন আনন্দের বন্যা বয়ে গেল।
"নব জ্যোতি" নাম যার বুকেতে ধারণ,
সাহিত্য আকাশে আজ বাড়ল তার বরণ।
কলমের টানে আর ছন্দের ছটায়,
মুগ্ধ করেছে সে দেশের ও দশের ভাটায়।
প্রথম বর্ষপূর্তি আজ খুশির জোয়ার,
কলমযোদ্ধাদের প্রাণে উপচে পড়ে পেয়ার।
আরও দূর যাক হেঁটে আলোর পথ ধেয়ে,
সাফল্যের মুকুট পরুক হাসি মুখ গেয়ে!
[11/9, 10:36 AM] Ibrahim khalil: বন্ধ্যা
মুঃইব্রাহীম খলিল জসিম
সন্তানহীন ঘরটি দেখে
হাজার কথার তীর,
সমাজ নামের বিচারক আজ
সবার চেয়ে ধীর?
দোষ খোঁজার ওই নোংরা খেলায়
মেতে থাকে যারা,
নিজেদের মন কতটা কালো
দেখে না তো তারা।
কেউ সান্ত্বনা দেওয়ার ছলে
বিষ ঢেলে দেয় মনে,
আড়ালে সব হাসাহাসি
চলে আপন মনে।
ভাগ্য নাকি কপাল পোড়া
কত কী যে বলে,
দুখের সাগরে ভাসিয়ে দিয়ে
তারা সুখে চলে।
পরের ঘরে আগুন জ্বেলে
কার কি বলো লাভ?
মানুষ কেন ভুলে গেল
মানবতার ভাব?
বন্ধ্যা তো ওই মানুষগুলো
যাদের মনের চোখ অন্ধ,
কুসংস্কারের বেড়াজালে
যাদের বিবেক বন্দী।
[11/9, 10:36 AM] Ibrahim khalil: সমাজ আর মুখরা নারী
মুঃইব্রাহীম খলিল জসিম
সংসারে যার কোল খালি গো
নেই কো সন্তানের মুখ,
পাড়া-পড়শীর মিছে কথায়
পুড়ে যায় তার বুক।
সকাল হলেই চায়ের কাপে
চলে নানান কথা,
কে বোঝে ওই অবলা নারীর
গভীর নীরব ব্যথা।
কেউ বলে তার ভাগ্য খারাপ
কেউ দেয় যে দোষ,
তাদের কথার তীরগুলো যেন
বিষাক্ত কোষে কোষ।
স্বামী-স্ত্রীর ওই মধুর প্রেমে
চোখ জ্বলে যে কারোর,
সুখের ঘরে আগুন জ্বেলে
আনতে চায় সে আঁধার।
সন্তান তো নয় মানুষের হাতে
সবই খোদার দান,
ছোট মনের মানুষগুলো
বোঝে না তো তার মান।
বন্ধ্যা বলো কাদের তোমরা
মনটাই যাদের অন্ধ,
তাদের গড়া কুসংস্কারে
সমাজ আজও বন্দি।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment