ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কক্ষপথ মোহাম্মদ কুতুবউদ্দিন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩ কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এনসিপির নোয়াখালীতে সমন্বয় সভা ও সংগঠক কর্মশালা অনুষ্ঠিত: ২০২৬ সালের মধ্যেই শক্তিশালী সাংগঠনিক কাঠামো একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম নিয়ে প্রশ্ন কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক ঃ

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখা।

বুধবার (২ সেপ্টেম্বর) বসুরহাট পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বসুরহাট বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং লংমার্চ কর্মসূচির বিভিন্ন দাবিসংবলিত প্রচারপত্র বিতরণ করেন।

গণসংযোগকালে জামায়াত নেতারা আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফল করার পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বিতরণ করা লিফলেটে কর্মসূচির বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

জামায়াত নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানো এবং জনগণের মধ্যে কর্মসূচির বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

কর্মসূচিতে বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.