ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ১৭-১৮ বছর পর কোম্পানীগঞ্জ থেকে বদলি ডা.শওকত আল ইমরান,স্বাস্থ্য খাতের ‘সিন্ডিকেট’ নিয়ে জনমনে প্রশ্ন শাহাদাত হোসেন সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের চরহাজারীতে মেম্বার প্রার্থী ইমাম হোসেন সোহেলের পোস্টার ছিঁড়ল দুর্বৃত্তরা, স্থানীয়দের ক্ষোভ ৬৭ কোটি টাকার সেতুতে কাজের অগ্রগতি মাত্র ৪ শতাংশ, পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম দুর্গাপূজা ঘিরে কোম্পানীগঞ্জে নিরাপত্তা জোরদারসহ পৌরসভা জামায়াত আমীরের ১৪ দফা দাবি # আমি চাই সুন্দর আগামী# ---- মোহাম্মদ উল্যা মিরাজ----- কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আইনের ফাঁক, নাকি সামাজিক পতন? আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন মুঃ ইব্রাহিম খলিল জসিমের পংক্তি মালা। থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

# আমি চাই সুন্দর আগামী# ---- মোহাম্মদ উল্যা মিরাজ-----

# আমি চাই সুন্দর আগামী#  ---- মোহাম্মদ উল্যা মিরাজ-----

# আমি চাই সুন্দর আগামী#

---- মোহাম্মদ উল্যা মিরাজ-----

আমি চাই না সম্মাননা,

চাই না কোনো সম্মানী;

মানুষের মুখে হাসি ফোটানোই হোক

জীবনের শ্রেষ্ঠ কাহিনি।

আমি চাই সুন্দর আগামী,

ন্যায়ের আলোয় ভরে উঠুক ধরিত্রী;

দূর হোক সমাজের সব অন্যায়,

সত্যের পথে জাগুক জনতার শক্তি।

দূর করব অন্যায়-অবিচার,

কুসংস্কার, গোঁড়ামি;

অত্যাচার, মিথ্যাচার, পাপাচার,

ভণ্ডামি আর বিবেকহীনতার গ্লানি।

চাই না জাতি-ধর্ম-বর্ণের বিভেদ,

চাই না বৈষম্যের দেয়াল;

মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হোক,

সাম্য ও ন্যায়ে গড়ুক আগামীর সকাল।

প্রতিবাদ হোক অন্যায়ের বিরুদ্ধে,

সত্যের পক্ষে উঠুক কণ্ঠ;

মানবতার পতাকা উড়ুক বিশ্বজুড়ে,

বিবেকের আলোয় আলোকিত হোক দিগন্ত।

পদ-পদবি নয়, চাই কর্মের পরিচয়,

প্রশংসা নয়, চাই সত্যের জয়;

স্বার্থের ঊর্ধ্বে উঠুক মানুষের বিবেক,

দুর্নীতির শেকড় উপড়ে যাক নির্ভয়।

শিক্ষা হোক মুক্তচিন্তার বাতিঘর,

জ্ঞান হোক অন্ধকার মোচনের হাতিয়ার;

নৈতিকতা হোক জীবনের অলংকার,

মানবতা হোক সকল ধর্মের সম্মানিত অঙ্গীকার।

আমি একা হলেও থামব না পথে,

সত্যের প্রদীপ রাখব জ্বালিয়ে;

পরিবর্তনের বীজ বুনব মানুষের মনে,

যুক্তি ও বিবেকের শক্তি নিয়ে।

আমার চাওয়া ব্যক্তিগত প্রাপ্তি নয়,

আমার স্বপ্ন শোষণমুক্ত সমাজ;

যেখানে যোগ্যতা পাবে যথার্থ মর্যাদা,

আর ন্যায়বিচারে ফিরবে মানুষের বিশ্বাস।

আসুন, বিভেদের প্রাচীর ভেঙে

হাত রাখি মানবতার হাতে;

অন্যায়ের কাছে মাথা নত নয়,

সত্যকে রাখি জীবনের পাথেয় করে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.