চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএম কলেজে জীবনীগ্রন্থ, ক্রীড়া সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএম কলেজের শিক্ষার্থীদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ, ক্রীড়া সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কামরুল হাসান সজীব, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনিরুল ইসলাম আরিফ ও সাধারণ সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম হায়দার সৌরভ।
এছাড়া ফাহাদ, মুন্না, সিপাতসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ বিতরণের পাশাপাশি খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ফিল্টার প্রদান করা হয়।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, খেলাধুলা ও সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment