বসুরহাট পৌরসভার মেয়র পদে আবদুল্লাহ আল মামুনকে দেখতে চায় পৌরবাসী
নবরজ্যোতি রিপোর্ট ডেস্ক:
একটি আধুনিক, বাসযোগ্য এবং নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য, সৎ ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। দীর্ঘদিনের জট বেঁধে থাকা নাগরিক সমস্যা, অপরিকল্পিত নগরায়ন এবং সেবামূলক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে বসুরহাট পৌরসভার সাধারণ মানুষের দীর্ঘদিনের সুপ্ত বাসনা ও আকুল আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে প্রস্তুত বসুরহাটবাসী।
আজ বসুরহাট পৌরবাসী এক বাক্যে সোচ্চার হয়ে উঠেছে। সকলের সর্বসম্মত চাওয়া-আসন্ন পৌর নির্বাচনে বসুরহাট পৌরসভার মেয়র পদে পৌরবাসী দেখতে চায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব আবদুল্লাহ আল মামুনকে।
নেতৃত্বের গুণাবলী কেবল রাতারাতি তৈরি হয় না,এর পেছনে থাকে পারিবারিক মূল্যবোধ, সততা এবং জনসেবার দীর্ঘদিনের দীক্ষা। জনাব আবদুল্লাহ আল মামুন এমন এক পরিবার থেকে উঠে এসেছেন যার পরতে পরতে রয়েছে শিক্ষা, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসার সুদীর্ঘ ইতিহাস।
তিনি বসুরহাট সরকারি এ এইচ সি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আবদুল হালিম স্যারের সুযোগ্য সন্তান। পারিবারিক এই ঐতিহ্য তাঁকে শৈশব থেকেই শিখিয়েছে মানুষের সেবা করার মূল মন্ত্র।পাশাপাশি, তিনি দীর্ঘদিন ধরে রাজপথে মানুষের অধিকার আদায়ে সোচ্চার।
তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে তিনি ইতোমধ্যে বসুরহাটবাসীর হৃদয়ে একটি আস্থার স্থান করে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা বসুরহাট পৌরসভার সার্বিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর সুনির্দিষ্ট অঙ্গীকারসমূহ:
১. সুশাসন ও স্বচ্ছতা:
পৌরসভার প্রতিটি কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও সততা নিশ্চিত করা হবে। জন্মনিবন্ধন, নাগরিক সনদ এবং অন্যান্য পৌর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সম্পূর্ণ হয়রানিমুক্ত উপায়ে পৌঁছে দিতে ডিজিটাল সেবা ব্যবস্থার প্রবর্তন করা হবে। দালাল চক্র ও দীর্ঘসূত্রিতা চিরতরে দূর করা হবে।
২. সাম্যভিত্তিক সমাজ:
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। বৈষম্যের দিন শেষ করে বসুরহাটকে একটি সাম্যভিত্তিক সমাজে পরিণত করা হবে।
৩.আধুনিক পরিবেশ ব্যবস্থাপনা:
অপরিকল্পিত বর্জ্য অপসারণ ও মশার উপদ্রব থেকে মুক্তি দিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকরী মশানিধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পরিবেশ সুরক্ষায় সবুজায়ন এবং বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
৪. উন্নত অবকাঠামো ও নাগরিক স্বস্তি:
রাস্তাঘাটের আধুনিকায়ন, টেকসই ড্রেনেজ ব্যবস্থা তৈরি, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং পুরো পৌর এলাকায় পর্যাপ্ত সড়কবাতি স্থাপন করা হবে।
৫. জনগণের অংশগ্রহণে উন্নয়ন:
কোনো উন্নয়ন প্রকল্প ওপর থেকে চাপিয়ে না দিয়ে, সরাসরি সাধারণ নাগরিকদের মতামত ও মূল্যবান পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বসুরহাটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।।
বসুরহাট পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা আজ সময়ের দাবি। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে জনাব আবদুল্লাহ আল মামুনের বিকল্প নেই
দাবি পৌরএলাকাবাসীর।"একটি সুন্দর, সুশাসিত, সমতাভিত্তিক ও উন্নয়নশীল বসুরহাট পৌরসভা" গড়ে তোলার এই জনগণের আকাঙ্ক্ষায় নেতৃত্ব দিতে এবং জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নেতা জনাব আবদুল্লাহ আল মামুনকে বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে বিজয়ী করতে আজ ঐক্যবদ্ধ বসুরহাট পৌরবাসী।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment