ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫ শীতের আগে ত্বক, শরীর ও ঘরের যত্নে আগাম প্রস্তুতি কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা চরপার্বতীতে আল ফালাহ্ ফরায়েজিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় আলোচনায় চরপার্বতীর সাবেক চেয়ারম্যান"নুরুল আমিন" দীর্ঘ রাজনৈতিক পথচলায় চরপার্বতীর চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী "একরামুল হক মিলন" কোম্পানীগঞ্জে সৈয়দিয়া আজগর আলি দাখিল মাদ্রাসায় শিক্ষক বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মানুষের খেদমতই লক্ষ্য, বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী হতে চান হাকিম শহীদ উল্লাহ গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে ৬০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলার ৪০ ফিট খাল পুনরুদ্ধার চরহাজারীতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫

কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫

কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ছোটধলী গ্রামের দুবাইপ্রবাসী মো. আলা উদ্দিন ওরফে সুহেল প্রায় এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তার (১৯)-কে বিয়ে করেন। প্রায় তিন মাস আগে সুহেল দেশে ফেরার পর তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

এ নিয়ে দায়ের করা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা কোম্পানীগঞ্জ থানায় আসেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জয়দাস গুপ্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেন।

পরে থানা থেকে বের হওয়ার সময় রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে থানার গেটসংলগ্ন সড়কে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—মো. আলা উদ্দিন ওরফে সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.