ঢাকা    ,
সংবাদ শিরোনাম : সেনবাগ হাসপাতালে যানজট নিরসনে আনোয়ার উল্লাহ আজাদের উদ্যোগ, মানসম্মত সেবার তাগিদ নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সনদ নয়, সুশিক্ষা ও নৈতিকতা গড়ার প্রত্যয়ে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা, ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের অভিযানে গো আপ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের প্রতি অ্যাড.মুহাম্মদ ইউনুস সুমনের শুভেচ্ছা ও অভিনন্দন কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫ শীতের আগে ত্বক, শরীর ও ঘরের যত্নে আগাম প্রস্তুতি কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা চরপার্বতীতে আল ফালাহ্ ফরায়েজিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় আলোচনায় চরপার্বতীর সাবেক চেয়ারম্যান"নুরুল আমিন"

বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের প্রতি অ্যাড.মুহাম্মদ ইউনুস সুমনের শুভেচ্ছা ও অভিনন্দন

বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের প্রতি অ্যাড.মুহাম্মদ ইউনুস সুমনের শুভেচ্ছা ও অভিনন্দন

বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের প্রতি অ্যাড.মুহাম্মদ ইউনুস সুমনের শুভেচ্ছা ও অভিনন্দন

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হতে যাচ্ছে "মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২৬"।

উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চরকাকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মুহাম্মদ ইউনুছ সুমন।

এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ্য আমার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়।" ​তিনি আরও বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ এবং দেশের চালিকাশক্তি।

তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং মেধার সঠিক মূল্যায়ন করতে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অনন্য।​

ট্যালেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ফাউন্ডেশনের কার্যক্রম আরও প্রসারিত হবে।

পরিশেষে, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করেন তিনি। একই সাথে পুরো পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, শিক্ষক সমাজ ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.