ঢাকা    ,
সংবাদ শিরোনাম : সেনবাগ হাসপাতালে যানজট নিরসনে আনোয়ার উল্লাহ আজাদের উদ্যোগ, মানসম্মত সেবার তাগিদ নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সনদ নয়, সুশিক্ষা ও নৈতিকতা গড়ার প্রত্যয়ে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা, ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের অভিযানে গো আপ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের প্রতি অ্যাড.মুহাম্মদ ইউনুস সুমনের শুভেচ্ছা ও অভিনন্দন কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫ শীতের আগে ত্বক, শরীর ও ঘরের যত্নে আগাম প্রস্তুতি কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা চরপার্বতীতে আল ফালাহ্ ফরায়েজিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় আলোচনায় চরপার্বতীর সাবেক চেয়ারম্যান"নুরুল আমিন"

নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান চয়ন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে জেলার সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকারি হাসপাতাল সড়কে আদর হসপিটালের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাহমুদুল হাসান চয়নকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চয়ন সুধারাম থানার পশ্চিম সাহাপুর এলাকার বাইশ বাড়ি-সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত এম এ ছোবাহান এবং মাতার নাম সুরাইয়া আক্তার। তিনি নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.