ঢাকা    ,
সংবাদ শিরোনাম : দাগনভূঞায় দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএম কলেজে জীবনীগ্রন্থ, ক্রীড়া সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ দাগনভূঞা দ.সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ রসুলপুর ইউনিয়নকে আধুনিক ও উন্নত জনপদ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী নুর নবী চৌধুরী বসুরহাট পৌরসভার মেয়র পদে আবদুল্লাহ আল মামুনকে দেখতে চায় পৌরবাসী কোম্পানীগঞ্জে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সেনবাগ হাসপাতালে যানজট নিরসনে আনোয়ার উল্লাহ আজাদের উদ্যোগ, মানসম্মত সেবার তাগিদ নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সনদ নয়, সুশিক্ষা ও নৈতিকতা গড়ার প্রত্যয়ে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা, ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের অভিযানে গো আপ ফাউন্ডেশন

দাগনভূঞায় দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

দাগনভূঞায় দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

দাগনভূঞায় দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

ফেনীর দাগনভূঞা উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা পিয়াংকা সাহার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক গোলাম রসুল মেনন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাকের হোসেন ও বিশিষ্ট সমাজসেবক আবু নাচের।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা, নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবকদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.