ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'গণতন্ত্র, নির্বাচন প্রকৌশল ও নারী নীতি' কোম্পানীগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: কবিরহাটে সাংবাদিকদের সম্মানে ইউএনও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত: সাংবাদিক এমজি বাবরের সহধর্মিণীর ইন্তেকাল চৌমুহনীতে দাফন সম্পন্ন: প্রাণের স্পন্দন দাবি তাহের তনু ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন: নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময়: অমর একুশে ফেব্রুয়ারী রক্তে লেখা ভাষার অমর ইতিহাস

'গণতন্ত্র, নির্বাচন প্রকৌশল ও নারী নীতি'

'গণতন্ত্র, নির্বাচন প্রকৌশল ও নারী নীতি'

'গণতন্ত্র, নির্বাচন প্রকৌশল ও নারী নীতি'

লেখক,শিক্ষক- মঞ্জুরুল ইসলাম মঞ্জু:

রেজওয়ানা-ফরহাদ বিতর্কের প্রেক্ষাপটে কিছু প্রশ্ন?

এটাই হচ্ছে রেজওয়ানা চৌধুরীদের গণতন্ত্রের প্রতি সম্মান,জামায়াতকে তারা মেইনস্ট্রিম হতে দেয়নি।

মানুষ জামায়াতকে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, কিন্তু তারা জামায়াতকে মেইনস্ট্রিম হতে দেয়নি।তারা আটকে দিয়েছে। এখন তাদের দায়িত্ব হচ্ছে জামায়াতের নারী নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া।

এই যে গণমানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটানো,এটার নাম যদি গণতন্ত্র হয়, তাহলে এই গণতন্ত্রের জন্য রেজওয়ানার প্রিয় ফরহাদ মজহার ইতোমধ্যে শহীদ হয়ে গেছেন, মানে জীবন্ত শহীদ।

পৃথিবীতে সবচেয়ে নিরপেক্ষ এবং সবচেয়ে ভালো মানুষটি হলেন ফরহাদ মজহার। এত সুন্দর কথা, এত নিরপেক্ষতা, এত ইনসাফ আর কোনো মানুষ জানে না।

এখন এই যে রেজওয়ানাদের গণতন্ত্র, সিলেক্টিভ গোষ্ঠীর গণতন্ত্র,এই গণতন্ত্রবোধ দিয়ে এই ধরনের গণতন্ত্রকামীদের চাহিদা পূরণ করে আপনি কি কোনোদিন সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারবেন?

জামায়াতের আমির আল্লাহর ওলী কি না?আমি জানি না। তবে তিনি একটি কথা বলেছিলেন খালেদ মহিউদ্দিনের সাক্ষাৎকারে। খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করেছিলেন,ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কারা করল? জামায়াত আমিরের পক্ষে এই প্রশ্নটি বিব্রতকর,কারণ এই প্রশ্নের জবাব তিনি জানলেও দিতে পারবেন না,এটা জেনেই খালেদ মহিউদ্দিন প্রশ্নটি করেছিলেন।

কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, জামায়াত আমির খালেদ মহিউদ্দিনকে বিস্মিত করে এই প্রশ্নটির জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমি যদি এখন বলতে চাই বা বলি, তাহলে আমাকে এভিডেন্স দেয়া লাগবে। এভিডেন্স ছাড়া আমি বলতে পারব না। কিন্তু কাজটা যারা করেছে, একদিন তারা নিজেরাই স্বীকার করবে।”

আজ রেজওয়ানা স্বীকার করেছে,ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কারা করেছে। খালেদ মহিউদ্দিন কি রেজওয়ানাকে একবার ডাকবেন?

দুটি প্রশ্ন তাকে করতে হবে,জামায়াতের কোন নারী নীতিটি ভুল? আজ পর্যন্ত একজন নারীকেও ধর্ষণ না করার নীতিটি ভুল? নারীদের জন্য স্বাধীন আরেকটি সংগঠন করাটা ভুল? নারীদের কর্মস্থলে নিরাপত্তা দেওয়ার নীতিটি ভুল? নারীদের সমান অধিকার না দিয়ে অগ্রাধিকার দেওয়াটা ভুল? নারীদের কর্মঘণ্টা কমিয়ে রিল্যাক্স কর্মস্থল করাটা ভুল?

যদি এটা ভুল হয়, তাহলে ভোটাভুটি করুন,নারীরা কোনটা চায়? আপনার মতো নারীরা যেটা চায় সেটাই কি নারীদের চাওয়া? নাকি জামায়াতের নারী নীতি নারীদের প্রকৃত চাওয়া?

এইভাবে যদি গণতন্ত্রকে আপনারা পেছন থেকে খেলেন, তাহলে মনে রাখবেন,জামায়াতের মেইনস্ট্রিম হওয়াটা সহজ হয়ে যাবে। আপনাদের গণতন্ত্রের উত্তরণের জন্য পাঁচ বছর সময় লাগে, জামায়াতের মেইনস্ট্রিম হতে পাঁচ দিন লাগবে না।

জামায়াত কারও উস্কানিতে পা দেবে না। কিংবা এবারের মতো ফ্লোটিং ভোটে জনপ্রিয়তা পেয়েও তারা ক্ষমতায় আসবে না।আপনারা আসতে দেবেন না, সেটাও জামায়াত খুব ভালো করেই জানে। আসলেও ক্ষমতায় টিকে থাকতে দেবেন না।সেটাও জামায়াত জানে।

কারণ পৃথিবীর সেরা নির্বাচন হয়েছিল মুরসির ক্ষমতায়নের নির্বাচন, কিন্তু মুরসিকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি, তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। পৃথিবীতে হাজারো শক্তি আছে যারা ইসলামকে মেইনস্ট্রিম হতে দেবে না। কিন্তু পৃথিবীতে কোটি কোটি মুসলিম আছে, যারা বিশ্বাস করে,ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

রেজওয়ানা গংরা আপনারা অপেক্ষা করেন সেই দিনটি দেখার জন্য, যেদিন আপনাদের সমস্ত উলঙ্গ প্রচেষ্টা সত্ত্বেও জামায়াত মেইনস্ট্রিম হবে।

রেজওয়ানারা যতই চেষ্টা করুক আল্লাহর নূরকে নির্বাপিত করতে, কিন্তু আল্লাহ তাঁর নূরকে প্রজ্বলিত করবেনই। আর আল্লাহর শক্তির চেয়ে নিঃসন্দেহে সুফি ফরহাদ মজহারের শক্তি বেশি নয়।

আল্লাহর নূর কী? আল্লাহর নূর হচ্ছে পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআনের একটি সূরা হচ্ছে সূরা নূর। আর সেই সূরা নূরের বিষয়বস্তু হচ্ছে ইসলামের নারী নীতি।

আর সেই নারী নীতিকেই জামায়াত ধারণ করে।

অতএব, জামায়াতের নারী নীতি তথা আল্লাহর নারী নীতি,সূরা নূরের নারী নীতি,অবশ্যই একদিন প্রতিষ্ঠিত হবে। আপনার নারী নীতি নয়, সুফি ফরহাদ মজহারের নারী নীতিও নয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.