ঢাকা    ,
সংবাদ শিরোনাম : প্রাণের স্পন্দন দাবি তাহের তনু ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন: নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময়: অমর একুশে ফেব্রুয়ারী রক্তে লেখা ভাষার অমর ইতিহাস 'মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ উপকূলীয় অঞ্চল রক্ষায় অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন' সংযম ও মানবকল্যাণের বার্তায় রামাদান বরণে কোম্পানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মিছিল: আল ফালাহ ফরায়েজিয়া দাখিল মাদরাসার সরকারি ভাবে পাঠদানে অনুমতি ২৩ বছরের স্বপ্নপূরন এলাকায় আনন্দের জোয়ার : 'নোয়াখালী-৫ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা' ২৭,৩৫৫ ভোটে জয়ী বিএনপির মো. ফখরুল ইসলাম: নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা :

'কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় সভা অনুষ্ঠিত '

'কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় সভা অনুষ্ঠিত '

'কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় সভা অনুষ্ঠিত '

নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নিরাপদ

স্বদেশ প্রত্যাবর্তন কামনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার ২৩ ডিসেম্বর বেলা ১১টায়

বসুরহাট মেট্রো টাওয়ারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মহিলা দলের সভাপতি ভিপি

শাহনাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌশন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির মহিলা দলের নেত্রী ও বসুরহাট

পৌরসভা মহিলা দলের সভাপতি এবং জেলা বিএনপির মহিলা দলের দপ্তর সম্পাদক জোসনা আক্তার।এছাড়াও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক নাইমা ফেরদৌস ববি। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহম্মদ বাচ্চু।

বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দোয়া করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে

বিএনপি মহিলা দল। মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের উদ্যোগে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বসুরহাট মেট্রো টাওয়ার এলাকা থেকে

শুরু হয়ে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তার ক্রমবর্ধমান

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে।বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে ধানের শীষ

প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।সমাবেশে বিএনপি মহিলা দলের নেত্রীরা হুঁশিয়ারি

উচ্চারণ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের নেত্রীসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.