ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কবিতা দাগনভূঞা বিশ্ব প্রবীণ দিবস পালন। ডিজিটাল প্রেম ।। মোহাম্মদ উল্যা মিরাজ আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস: আবেগ নয়,সম্পর্ক হোক দায়িত্বশীল সংসার টেকে ভালোবাসায়,ভাঙ্গে অবিশ্বাসে ;দায় কার? কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু মুছাপুর রেগুলেটর:এক জনপদের দীর্ঘ স্বপ্ন, বাস্তবায়নের দ্বারপ্রান্তে এবং আলোচনায় এম পি ফখরুল মুছাপুর রেগুলেটর নির্মাণে ইতিহাসের অংশ ফখরুল ইসলাম আইন ও মানবতার অনবদ্য জয়: অপবাদ ও অন্ধকারের মেঘ কেটে উজিরপুরের অদম্য তুবা এখন ক্লাসরুমে মূল্যবোধের অবক্ষয় রোধে চাই নৈতিক জাগরণ মোহাম্মদ উল্যা

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

শাহাদাত হোসেন

নব জ্যোতি ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে গ্রামের সড়কে সংস্কারকাজের জন্য কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.