ঢাকা    ,
সংবাদ শিরোনাম : আধুনিক বসুরহাট গড়ার প্রত্যয়ে ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট: চরহাজারীর তরুণ মুখ, আগামীর সম্ভাবনা মহিন উদ্দিন জীবন : ছোট ফেনী কবি: সাইফুর রহমান (উজ্জ্বল) দুর্যোগ, দুর্ভোগ ও রাষ্ট্রীয় প্রস্তুতি,আমরা কতটা প্রস্তুত? ক্ষমতার লঙ্কা আর রাবণের গল্প,আমাদের ভাঙা-গড়ার রাজনীতি​: ব্যারিস্টার মওদুদ আহমদসহ চার গুণী ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা প্রদান: Anwar Hossain Faisal A Bangladeshi Expat Dedicated to Serving Humanity: চৌধুরীহাটে পূর্ণাঙ্গ ডাকঘরের দাবিতে এলাকাবাসী পোস্ট কোড জটিলতায় চরম ভোগান্তি: সুন্দরবনের ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ বর্ষাকালে সুস্থ থাকার উপায় সচেতনতা ও স্বাস্থ্যবিধিই সুরক্ষার চাবিকাঠি:

নাল খাল জমি থেকে মাটি কাটা আইন অপরাধ ও আমাদের করণীয়:

নাল খাল জমি থেকে মাটি কাটা আইন অপরাধ ও আমাদের করণীয়:

নাল খাল জমি থেকে মাটি কাটা আইন অপরাধ ও আমাদের করণীয়:

বাংলাদেশের গ্রাম ও মফস্বল এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে নাল, খাল, রাস্তার পাশের জমি ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে।

কোথাও বসতবাড়ি ভরাট, কোথাও ইটভাটা বা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য প্রতিদিন ট্রাকভর্তি মাটি কাটা হচ্ছে। এতে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে কৃষিজমি ও জনস্বার্থ।

অথচ অনেকেই জানেন না,এই কাজ রাষ্ট্রীয় আইনে গুরুতর অপরাধ। মাটি কাটার বিষয়ে আইন কী বলে

বাংলাদেশে মাটি ও বালু উত্তোলন নিয়ন্ত্রণে প্রধান আইন হলো বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে,

সরকারি অনুমোদন বা ইজারা ছাড়া কোথাও থেকে বালু বা মাটি উত্তোলন, পরিবহন ও বিক্রি করা সম্পূর্ণ অবৈধ।

বিশেষ করে খাল, নাল, নদী, খাস জমি ও সরকারি জলাশয় থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে মাটি কাটে, তবে তার বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিক অভিযান চালিয়ে ব্যবস্থা নিতে পারে।

অর্থাৎ, স্থানীয়ভাবে 'সবার সম্মতি আছে' বা কারও জমি থেকেই কাটা হচ্ছে” এ ধরনের যুক্তি আইনের চোখে গ্রহণযোগ্য নয়।

কৃষি বা ফসলি জমি থেকে মাটি কাটা আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত আইন অনুযায়ী কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে বা জমির উর্বর টপসয়েল কেটে নেওয়া আইনভঙ্গ। এতে জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হয়, যা দেশের খাদ্যনিরাপত্তার জন্য হুমকি।

অনেক ক্ষেত্রে দেখা গেছে, কৃষক নিজেই কিছু টাকার লোভে জমি থেকে মাটি কাটার অনুমতি দেন। কিন্তু কৃষকের সম্মতি থাকলেও ব্যবসায়িক উদ্দেশ্যে মাটি বিক্রি আইনসিদ্ধ নয়, যদি না সরকারের নির্দিষ্ট অনুমোদন থাকে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত জরিমানা ও মামলা করেছে,যা এ অপরাধের বাস্তব নজির।

পরিবেশ সংরক্ষণ আইনের দৃষ্টিতে মাটি কাটা

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো কাজ অবৈধ।

খাল ভরাট, জলপ্রবাহ নষ্ট করা, অপরিকল্পিতভাবে মাটি কাটা এসব সরাসরি পরিবেশ ধ্বংসের শামিল। এই ধরনের অপরাধে পরিবেশ অধিদপ্তর জরিমানা করতে পারে এবং নিয়মিত মামলা দায়েরের ক্ষমতা রাখে।

খাল বা নাল ভরাটের ফলে জলাবদ্ধতা, বন্যা ও কৃষি ক্ষতির ঝুঁকি বাড়ে যার ভোগান্তি পড়ে সাধারণ মানুষের ওপর।

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুসারে যদি মাটি কাটার ফলে জনসাধারণের ক্ষতি হয়, সরকারি সম্পদ নষ্ট হয় বা পানি চলাচলে বাধা সৃষ্টি হয়, তবে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়।

এ ক্ষেত্রে নিয়মিত থানায় মামলা দায়ের হতে পারে এবং অভিযুক্ত ব্যক্তি আদালতে বিচারাধীন হন।

আইনের সারকথা নাল বা খাল থেকে অনুমতি ছাড়া মাটি কাটা সম্পূর্ণ অবৈধ কৃষিজমি থেকে ব্যবসায়িকভাবে মাটি কাটা অপরাধ কৃষকের অনুমতি থাকলেও সরকারি অনুমোদন ছাড়া মাটি বিক্রি আইনসিদ্ধ নয় পরিবেশ ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হলে শাস্তি আরও কঠোর হতে পারে।

অবৈধ মাটি কাটা শুধু একটি এলাকার সমস্যা নয়

এটি পরিবেশ, কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। তাই আপনার এলাকায় কোথাও অনুমতি ছাড়া মাটি কাটা হলে তা নীরবে মেনে নেবেন না।

স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান।

প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের অভিযান দাবি করুন।

মনে রাখবেন, এ ধরনের অপরাধে জেল ও জরিমান দুটোই হতে পারে।

আইন জানা থাকলে অন্যায় প্রতিরোধ করা সহজ হয়। নাল খাল জমি রক্ষা করা মানে পরিবেশ, কৃষি ও জনস্বার্থ রক্ষা করা এ দায়িত্ব আমাদের সবার।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.