ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এনসিপির নোয়াখালীতে সমন্বয় সভা ও সংগঠক কর্মশালা অনুষ্ঠিত: ২০২৬ সালের মধ্যেই শক্তিশালী সাংগঠনিক কাঠামো একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম নিয়ে প্রশ্ন কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানুষ ও সৃষ্টির মননে উচ্ছ্বাস বোনা এক আরাধ্য ঋতুর নাম ঋতুরাজ শরৎ সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে ঘিরে চরপার্বতীতে জমে উঠছে নির্বাচনী সমীকরণ: "কোম্পানীগঞ্জের সম্ভাবনার আড়ালে জমে থাকা অন্ধকার" মাসিক নব জ্যোতি পরিবারে বার্তা সম্পাদক হিসেবে শাহাদাত হোসেনকে স্বাগতম: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে আলোচনার কেন্দ্রে নুরুল আলম সিকদার:

নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ :

নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী  নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ :

নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ জামায়াত প্রার্থী নোয়াখালী-৫ এ উৎসবমুখর পরিবেশ :

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার ৩ জানুয়ারি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ কার্যক্রম তত্ত্বাবধান

করেন রিটার্নিং অফিসার ও নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিকুল ইসলাম।

নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র,

হলফনামা, আয়-ব্যয়ের বিবরণী ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে কোনো প্রকার আপত্তি না থাকায় অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়।

এ সময় রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সকল প্রার্থীর মনোনয়নপত্র নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হচ্ছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা এ মনোনয়ন বৈধ সিদ্ধান্তকে স্বাগত জানান।

মনোনয়ন বৈধ হওয়ায় সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আমি নোয়াখালী-৫ আসনের জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যাপক জনসমর্থন অর্জন করবেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.