ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

'নোয়াখালী-৫ আসনে নতুন মোড়'

'নোয়াখালী-৫ আসনে নতুন মোড়'

'নোয়াখালী-৫ আসনে নতুন মোড়'

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপএ জমা দিলেন ব্যারিস্টার মওদুদের সহধর্মিণী।

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দিন মওদুদ।

২৯ ডিসেম্বর সোমবার বিকেলে তার ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান নাহিদের মাধ্যমে কোম্পানীগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

হাসনা জসীমউদ্দিন মওদুদ পল্লীকবি জসীমউদ্দিনের কন্যা। তিনি এর আগে ১৯৮৬ ও ১৯৮৮ সালে নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘদিন ধরে তিনি ও তার প্রয়াত স্বামী ব্যারিস্টার মওদুদ আহমদ এ এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

এবার নোয়াখালী-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম। তিনিও একই দিনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন দাখিলের পর সন্ধ্যায় নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক

আবেগঘন বক্তব্যে হাসনা জসীমউদ্দিন মওদুদ জানান, তিনি দলীয়ভাবে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র ছাড়া দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করা সম্ভব নয় বলে জানানো হয়।

তিনি আরও উল্লেখ করেন, গত পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি ও তার স্বামী নোয়াখালী-৫ এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১৭ সাল থেকে তিনি নিজ বাড়ি থেকেও বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, দলীয়ভাবে মনোনয়ন জমা দিতে না পারায় তিনি অত্যন্ত হতাশ হয়েছেন। তবে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন এবং এ ক্ষেত্রে এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.