ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ --------

অকাল প্রয়াণে থেমে যাওয়া এক সাহসী কণ্ঠ সাংবাদিক আশফাকের ২য় মৃত্যুবার্ষিকী:

অকাল প্রয়াণে থেমে যাওয়া এক সাহসী কণ্ঠ সাংবাদিক আশফাকের ২য় মৃত্যুবার্ষিকী:

অকাল প্রয়াণে থেমে যাওয়া এক সাহসী কণ্ঠ

সাংবাদিক আশফাকের ২য় মৃত্যুবার্ষিকী:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

নোয়াখালীর সাংবাদিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে চলে যাওয়া সাংবাদিক মেহদী হাসান মোহাম্মদ আশফাকের আজ ২য় মৃত্যুবার্ষিকী। ২০২৪ সালের ২০ জানুয়ারি ভোর রাতে চৌমুহনী থেকে মাইজদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর অকাল প্রয়াণ আজও সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের হৃদয়ে বেদনার রেশ টেনে আনে।

মেহদী হাসান মোহাম্মদ আশফাক ছিলেন একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি দৈনিক ‘মুক্তির লড়াই’ পত্রিকা এবং মাসিক 'শৈলীকণ্ঠ’-এর রিপোর্টার হিসেবে দীর্ঘদিন সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেছেন।

সমাজের অসংগতি, অন্যায় ও মানুষের কথা তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন। মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহে তাঁর সাহসিকতা ও দায়বদ্ধতা তাঁকে সহকর্মীদের কাছে আলাদা পরিচিতি এনে দেয়।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, অমায়িক ও সদালাপী একজন মানুষ। সাংবাদিকতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, অসহায়দের কণ্ঠস্বর হয়ে ওঠা,এসব গুণই তাঁকে একজন প্রকৃত মানবিক সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মরহুম সাংবাদিক মেহদী হাসান মোহাম্মদ আশফাক নোয়াখালীর প্রবীণ সাংবাদিক এম জি বাবর-এর জ্যেষ্ঠ পুত্র।

পিতার মতো তিনিও সাংবাদিকতার পথকেই বেছে নিয়েছিলেন এবং অল্প সময়েই নিজ যোগ্যতায় সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। তাঁর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং নোয়াখালীর গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমকে স্মরণ করছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণমূলক লেখা প্রকাশ করছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন।

আজও যারা তাঁকে কাছ থেকে চিনেছেন, তাদের কাছে আশফাক মানেই ছিল দায়িত্বশীল সাংবাদিকতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই দিনে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল দেশবাসী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরম স্বজনদের নিকট তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন,এমন দোয়াই আজ সকলের কণ্ঠে উচ্চারিত হচ্ছে।সাংবাদিক মেহদী হাসান মোহাম্মদ আশফাক স্মৃতিতে অমলিন থাকবেন,তাঁর কাজ, আদর্শ ও সততার মধ্য দিয়েই।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.