ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ --------

শীতার্ত মানুষের পাশে চৌমুহনীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কম্বল বিতরণ:

শীতার্ত মানুষের পাশে  চৌমুহনীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কম্বল বিতরণ:

শীতার্ত মানুষের পাশে চৌমুহনীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কম্বল বিতরণ:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর চৌমুহনীতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। মানবতার কল্যাণে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত নিবারণের অংশ হিসেবে শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে চৌমুহনী হাজীপুর এলাকায় স্থানীয় শাখা কমিটির উদ্যোগে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যখন চরমে, তখন এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। কর্মসূচিটি কেন্দ্রীয় ত্রাণ পরিচালক ও সাংবাদিক এম জি বাবরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়। এ সময় অর্ধশতাধিক গরিব ও ছিন্নমূল মানুষের হাতে শীত নিবারণের কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। তিনি বলেন, মানবাধিকার মানে কেবল কাগজে-কলমে অধিকার নয়, বাস্তব জীবনে মানুষের মৌলিক প্রয়োজন নিশ্চিত করাই মানবাধিকারের প্রকৃত প্রয়োগ। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সায়মন ফোরকান, জেলা সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সদস্য আমিন উল্লাহ, প্রবাসী মাসুম বিল্লাহ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা রুহুল আমিন, হোসাইন মোহাম্মদ আরমান, নিরব হোসেন, আকিব আবরার প্রভাত, আশরাফ আলী আবরার ফালাক, জহির উদ্দিন আনান, মাওলানা আবুল কাশেম, আয়েশা আক্তার, রহিমা বিবি ও আবু সালেহীনসহ স্থানীয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

কম্বল বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ শীতার্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। উপকারভোগীরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন উপকারভোগী বলেন, শীতে রাতে খুব কষ্ট হচ্ছিল। এই কম্বল আমাদের অনেক উপকারে আসবে।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীত নিবারণ, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এসবই তাদের কার্যক্রমের অংশ।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগেই কেবল সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সম্ভব। এই ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.