"শুভেচ্ছা বাণী"
সত্য ও সৃজনশীলতার আলো ছড়িয়ে এগিয়ে যাক নবজ্যোতি
পাঠক নন্দিত নবজ্যোতি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের আলোয় এগিয়ে যাক আগামীর পথ।
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল মননচর্চার বিকাশে একটি পত্রিকা শুধুমাত্র মুদ্রিত কিছু শব্দের সমষ্টি নয় বরং তা সময়, সমাজ ও সভ্যতার এক অনিবার্য আয়না। মানুষের ভাবনা, অনুভূতি , চেতনা, সম্ভাবনা এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি পত্রিকা হয়ে উঠতে পারে আলোকিত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অন্যতম শক্তিশালী মাধ্যম।নবজ্যোতি পত্রিকা সেই লক্ষ্যেই ক্রমাগত হেঁটে চলেছে বোধ করি ।
আমি বিশ্বাস করি, নবীন প্রতিভার বিকাশ, সৃজনশীল ভাবনার প্রসার এবং সুস্থ সাহিত্য-সংস্কৃতির চর্চায় ‘নবজ্যোতি’ একটি স্বতন্ত্র ও অর্থবহ ভূমিকা রাখবে। সাহিত্যের কোনো ভৌগোলিক সীমারেখা নেই, মানুষ ও মানবতার শক্তিই তার প্রকৃত শক্তি। সাম্য, সৌন্দর্যবোধ ও সত্যের অন্বেষণে একটি পত্রিকা হয়ে উঠতে পারে জনকাঙ্ক্ষাময়, মানবিক মূল্যবোধকে ধারণ করে নবজ্যোতি তার আলোর রশ্মি ছড়িয়ে দিক মানুষের মননে ও সমাজের প্রতিটি পরিসরে।
প্রতিটি প্রকাশনা হয়ে উঠুক নতুন ভাবনার উন্মেষ, সৃজনশীলতার অনুপ্রেরণা এবং আলোকিত আগামীর প্রত্যয়। নবজ্যোতির পথচলা হোক দীর্ঘ, সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত, এই প্রত্যাশা ও আন্তরিক শুভকামনা রইল।
অব্যহত থাকুক নবজ্যোতির অগ্রযাত্রা ও অভিযাত্রা।
মোহাম্মদ কুতুবউদ্দিন
উপদেষ্টা, নবজ্যোতি
কবি, গবেষক, সম্পাদক ও শিশু সাহিত্যিক





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment