সাংবাদিক মান্নান মুন্না কারও রক্তচক্ষু কিংবা অপপ্রচারে ভীত হওয়ার মানুষ নন!
ফেক আইডি খুলে অপপ্রচার করে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না।
নব জ্যোতি রিপোর্ট ডেস্কঃ
সাংবাদিকতায় লেখনি এবং কর্মের প্রতিযোগিতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, সমালোচনা থাকবে-এটাই স্বাভাবিক।
কিন্তু প্রতিযোগিতার নামে মিথ্যা অপবাদ, ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিকল্পিত অপপ্রচার কোনোভাবেই সুস্থ সাংবাদিকতার পরিচয় হতে পারে না।
সম্প্রতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্না'র বিরুদ্ধে ফেক আইডি খুলে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে তাঁর ছোট ভাইকে নিয়েও অপপ্রচারের চেষ্টা করা হয়েছিল। ব্যক্তিগত ও পেশাগত বিদ্বেষ থেকে তাঁকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
কিন্তু মনে রাখতে হবে, কারও বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর পেশাগত অবস্থান, সামাজিক মর্যাদা কিংবা লেখনির শক্তিকে দাবিয়ে রাখা যায় না।
মহান সৃষ্টিকর্তা যাঁকে সম্মান ও মর্যাদা দান করেন, মানুষের হীন প্রচেষ্টা দিয়ে সেই সম্মান কেড়ে নেওয়া সম্ভব নয়।
এএইচএম মান্নান মুন্না নোয়াখালীর একজন পরিচিত সাংবাদিক, মানবিক ও প্রগতিশীল চিন্তার সংগঠক।
তাঁর লেখনির সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি দিয়ে সমালোচনা করুন, তথ্য দিয়ে ভুল ধরিয়ে দিন। কিন্তু ফেক আইডির আড়ালে মিথ্যা প্রচার, চরিত্র হনন কিংবা পরিবারকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিক মান্নান মুন্না কারও রক্তচক্ষু কিংবা অপপ্রচারে ভীত হওয়ার মানুষ নন। তাঁর শক্তি তাঁর লেখনি, সাহস তাঁর পেশাগত দায়বদ্ধতা এবং পরিচয় তাঁর কাজ।
পেশগত প্রতিযোগিতা হোক লেখনিতে, প্রতিদ্বন্দ্বিতা হোক মেধা ও যোগ্যতায়; প্রতিহিংসা, অপপ্রচার কিংবা চরিত্র হননে নয়।
কলমের জবাব কলমে হবে, অপপ্রচারের জবাব হবে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায়।
মিথ্যা অপপ্রচার বন্ধ হোক। সাংবাদিকতার মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকুক।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment