ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চরপার্বতী ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে চান জামাল বাহার মুসলিম বিজ্ঞানীদের জ্ঞানের উপর ভিত্তি করে আধুনিক পশ্চিমা বিজ্ঞান। পিছিয়ে পড়ে তাদেরই উপর নির্ভর আমরা। একজন গণমাধ্যমকর্মী মোঃ আল এমরান সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিকদের ৬ লাখ টাকা জরিমানা জাতীয় রক্তদাতা দিবস মানবতার এক মহান উদযাপিত দিন লেখকের অমর জীবন। মুঃইব্রাহীম খলিল জসিম শিষ্টাচার,সার্টিফিকেট নয়, মানুষের আসল পরিচয় মুঃইব্রাহীম খলিল জসিম বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত দৃষ্টিহীন চোখে আলো না দেখলেও স্বপ্নজয়ে জিপিএ-৫ পেলেন মৌমি কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

চরপার্বতী ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে চান জামাল বাহার

চরপার্বতী ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে চান জামাল বাহার

চরপার্বতী ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে চান জামাল বাহার

শাহাদাত হোসেন

নব জ্যোতি ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ জামাল বাহার।

তিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালাম (কালাম লাকি) এর মেজো ছেলে। আসন্ন নির্বাচনে অংশ নিতে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

মোহাম্মদ জামাল বাহার জানান, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে চারপার্বতী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছে। সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা এলাকার মানুষের সেবা করার চেষ্টা করে আসছেন। তাঁর বাবা মরহুম আবুল কালামের নামে প্রতিষ্ঠিত ‘আবুল কালাম ট্রাস্ট’ এর মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। তাঁর বাবা জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

তিনি আরও বলেন, বাবার আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা এবং জনসেবার মানসিকতা তাঁদের পরিবারের জন্য বড় শিক্ষা ও অনুপ্রেরণা। সেই আদর্শকে ধারণ করে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনিও বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জামাল বাহার বলেন, আমার বাবা এলাকার মানুষের কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন এবং যেসব কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি, সেসব অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া ও পূর্ণতা দেওয়াই আমার অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি মনে করেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনগণের সম্মিলিত উদ্যোগ, সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ। সুযোগ পেলে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে মোহাম্মদ জামাল বাহার বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে একজন অংশীদার হয়ে থাকতে চাই। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং চরপার্বতী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন জামাল বাহার।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.