ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চরপার্বতী ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে চান জামাল বাহার মুসলিম বিজ্ঞানীদের জ্ঞানের উপর ভিত্তি করে আধুনিক পশ্চিমা বিজ্ঞান। পিছিয়ে পড়ে তাদেরই উপর নির্ভর আমরা। একজন গণমাধ্যমকর্মী মোঃ আল এমরান সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিকদের ৬ লাখ টাকা জরিমানা জাতীয় রক্তদাতা দিবস মানবতার এক মহান উদযাপিত দিন লেখকের অমর জীবন। মুঃইব্রাহীম খলিল জসিম শিষ্টাচার,সার্টিফিকেট নয়, মানুষের আসল পরিচয় মুঃইব্রাহীম খলিল জসিম বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত দৃষ্টিহীন চোখে আলো না দেখলেও স্বপ্নজয়ে জিপিএ-৫ পেলেন মৌমি কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিকদের ৬ লাখ টাকা জরিমানা

সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিকদের ৬ লাখ টাকা জরিমানা

সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিকদের ৬ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য কৃষিজমির মাটি কাটার অপরাধে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটার তিন মালিককে পৃথকভাবে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পপুলার ব্রিকসের মালিক মো. আব্দুল আজিজকে ২ লাখ টাকা, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেনকে ২ লাখ টাকা এবং জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি সংগ্রহ এবং কৃষিজমি এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ কিংবা ভাটা স্থাপনের কাজে ব্যবহার করা না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষিজমি রক্ষা ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.