বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পৌর স্বপ্নপূরী মার্কেটের (দিঘী মার্কেট) পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে ৯০ ভোট পেয়ে জাকের হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৭৩ ভোট পেয়ে মোহাম্মদ তোফায়েল আহমদ রাসেল নির্বাচিত হয়েছেন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
সভাপতি পদে জাকের হোসেন ৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের মো. মনোয়ার হোসেন সৌরভ পেয়েছেন ৫০ ভোট। অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জহিরুল ইসলাম সাইমুন পেয়েছেন ৪৮ ভোট।
সহ-সভাপতি পদে টিউবওয়েল প্রতীকে নূর নবী মানিক ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের মো. শাকিল পেয়েছেন ৫৭ ভোট। মাছ প্রতীকের আলমগীর হোসেন সাইফুল পেয়েছেন ৫৬ ভোট এবং গোলাপ ফুল প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তোফায়েল আহমদ রাসেল ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মাহদুল হাসান নিলয় পেয়েছেন ৬২ ভোট। অপর প্রার্থী আপেল প্রতীকের মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৪ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতীকে আব্দুল রায়হান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মো. সিরাজ উল্লাহ পেয়েছেন ৫৭ ভোট। প্রজাপতি প্রতীকের মো. আব্দুল হক সাগর পেয়েছেন ৪৮ ভোট এবং উড়োজাহাজ প্রতীকের আব্দুর রহিম মাহি পেয়েছেন ২৬ ভোট।
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বই প্রতীকে মোহাম্মদ বেলায়েত হোসেন ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মো. জহিরুল ইসলাম পিয়াস পেয়েছেন ৯০ ভোট।
মার্কেটের প্রথম তলার পরিচালক পদে আম প্রতীকে ইফতেখার হোসেন শাকিব ৪১ ভোট পেয়ে প্রথম পরিচালক এবং মোরগ প্রতীকে রিয়াজ উদ্দিন শিমুল ৩৮ ভোট পেয়ে দ্বিতীয় পরিচালক নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী টেলিফোন প্রতীকের মোহাম্মদ ইউনুস রাকিব পেয়েছেন ২১ ভোট।
দ্বিতীয় তলার পরিচালক পদে আম প্রতীকে আরিফুল ইসলাম আরিফ ৪৬ ভোট পেয়ে প্রথম পরিচালক নির্বাচিত হয়েছেন। টেলিফোন প্রতীকে আসিফ কবির জিদান ২৫ ভোট পেয়ে দ্বিতীয় পরিচালক নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী কাপপিরিচ প্রতীকের ইকবাল হোসেন রানা পেয়েছেন ১৫ ভোট।
নির্বাচনের মধ্য দিয়ে মার্কেটের নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নবনির্বাচিত সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাসেলের নেতৃত্বে কমিটি মার্কেটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, একটি মার্কেটের উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না; প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসাবান্ধব সিদ্ধান্ত। তাই নবনির্বাচিত কমিটির কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মাধ্যমে পৌর স্বপ্নপূরী মার্কেটকে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment