ঢাকা    ,
সংবাদ শিরোনাম : সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিকদের ৬ লাখ টাকা জরিমানা জাতীয় রক্তদাতা দিবস মানবতার এক মহান উদযাপিত দিন লেখকের অমর জীবন। মুঃইব্রাহীম খলিল জসিম শিষ্টাচার,সার্টিফিকেট নয়, মানুষের আসল পরিচয় মুঃইব্রাহীম খলিল জসিম বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত দৃষ্টিহীন চোখে আলো না দেখলেও স্বপ্নজয়ে জিপিএ-৫ পেলেন মৌমি কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট বসুরহাট পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী কে? লিটন-রাজনের প্রতিদ্বন্দ্বিতায় আলোচনায় কামাল চৌধুরী পত্রিকা বিক্রি করে সংসার চালান বাবা, সেই বাবার স্বপ্ন পূরণে জিপিএ-৫ পেলেন মেয়ে ফাহমিদা কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে বিছানায় ৯ বছরের আদিব

লেখকের অমর জীবন। মুঃইব্রাহীম খলিল জসিম

লেখকের অমর জীবন। মুঃইব্রাহীম খলিল জসিম

লেখকের অমর জীবন

মুঃইব্রাহীম খলিল জসিম

​লেখক শব্দ দিয়ে ঘর বাঁধে,

কলম দিয়ে আঁকে স্বপ্ন।

নিজে পুড়ে আলো দেয়,

নীরবে বদলে দেয় সমাজ।

তাই লেখক মরে না,

বেঁচে থাকে তার লেখায়।

​কাগজের বুকে সে যে বুনে চারা,

আলোর পসরা নিয়ে হয়ে যায় হারা।

অন্ধকার দূর করে জ্বেলে দেয় শিখা,

হৃদয়ে এঁকে যায় ভালোবাসার টিকা।

​কত শত ব্যথা সে যে বুকে চেপে রাখে,

মরমের কথাগুলো কবিতার বাঁকে বাঁকে।

রক্তের কালিতে লেখে মুক্তোঝরা গান,

যে গানে শিহরিত হয় নিখিল পরান।

​সময়ের স্রোতে কত সাম্রাজ্য হারায়,

বালিঘড়ি ভেঙে পড়ে ধুলোর ধারায়।

তবুও অক্ষয় থাকে কালজয়ী পঙক্তি,

লেখকের প্রতি থাকে মানুষের ভক্তি।

​আজ সে তো নেই তবু কলমটি হাসে,

তার লেখা কথাগুলো আজও ভালোবেসে

হাজারো হৃদয়ে দেয় প্রাণের স্পন্দন,

তাই তো অমর তার সৃষ্টির বন্দন।

​লেখক শব্দ দিয়ে ঘর বাঁধে,

কলম দিয়ে আঁকে স্বপ্ন।

নিজে পুড়ে আলো দেয়,

নীরবে বদলে দেয় সমাজ।

তাই লেখক মরে না,

বেঁচে থাকে তার লেখায়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.