ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ --------

ফখরুল ইসলাম এমপির পিআরও হিসেবে ইকবাল হোসেন মঞ্জুর নিয়োগ জনকল্যাণে নতুন প্রত্যাশা:

ফখরুল ইসলাম এমপির পিআরও হিসেবে ইকবাল হোসেন মঞ্জুর নিয়োগ জনকল্যাণে নতুন প্রত্যাশা:

ফখরুল ইসলাম এমপির পিআরও হিসেবে ইকবাল হোসেন মঞ্জুর নিয়োগ জনকল্যাণে নতুন প্রত্যাশা:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম এমপির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ইকবাল হোসেন মঞ্জু।

এই নিয়োগের মাধ্যমে একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও দূরদর্শী ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে বলে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় ইকবাল হোসেন মঞ্জু মানুষের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন। ফলে তার এই নতুন দায়িত্ব পালনে জনগণের সাথে জনপ্রতিনিধির সেতুবন্ধন আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনসংযোগ কর্মকর্তা বা পিআরও’র মূল দায়িত্ব হলো জনগণের সাথে এমপির কার্যক্রমের সঠিক যোগাযোগ স্থাপন করা। তিনি গণমাধ্যমে এমপির উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা, জনসাধারণের অভিযোগ ও পরামর্শ সংগ্রহ করা এবং সেগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন।

এছাড়া বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় সাধন এবং তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন পিআরও।

বিশেষজ্ঞরা মনে করেন, একজন দক্ষ পিআরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হন। এ ক্ষেত্রে ইকবাল হোসেন মঞ্জু তার দায়িত্ব সততার সাথে পালন করে জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন

এমন প্রত্যাশা সবার।

এ নিয়োগের জন্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম এমপিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। তারা আশা করছেন, এই সিদ্ধান্ত নোয়াখালী-৫ আসনের উন্নয়ন ও জনসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.