ঢাকা    ,

জীবন পঞ্জি: মুঃ ইব্রাহীম খলিল জসিম

জীবন পঞ্জি: মুঃ ইব্রাহীম খলিল জসিম

জীবন পঞ্জি: মুঃ ইব্রাহীম খলিল জসিম

​জন্ম ও পরিবার

​১৯৭৮ সালের ৬ জুন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুঃ ইব্রাহীম খলিল জসিম। তাঁর বাবা আবদুল হালিম ফোরম্যান এবং মাতা রহিমা খাতুন মায়া। সাত ভাই-বোনের মধ্যে তিনি পরিবারের দ্বিতীয় সন্তান।

​শিক্ষাজীবন

​তাঁর শিক্ষাজীবনের শুভসূচনা হয় শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর তিনি ঐতিহ্যবাহী বসুরহাট সরকারি এ এইচ সি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।

​সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ও পথচলা

​১৯৯৪ সালে স্কুলজীবন থেকেই তাঁর সাহিত্যচর্চার শুরু। ওই সময়ে ‘নোয়াখালী কণ্ঠ’ পত্রিকায় ‘স্কুল আঙিনা’ শিরোনামে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। পরবর্তীতে সরকারি কলেজে অধ্যয়নকালে ‘কলেজ আঙিনা’ নামে আরেকটি কবিতা একই পত্রিকায় প্রকাশিত হয়। ‘নোয়াখালী কণ্ঠ’ পত্রিকায় কবিতা, ছড়া এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিষয়ভিত্তিক লেখালেখির মাধ্যমে তিনি একজন প্রতিশ্রুতিশীল কবি ও লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।

​সময়ের সাথে সাথে তাঁর সৃষ্টিশীল লেখাগুলো জাতীয় ও স্থানীয় পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হতে শুরু করে—

​দৈনিক স্বদেশ বিচিত্রা

​নোয়াখালীর কথা

​দৈনিক স্টার লাইন

দৈনিক সোনার বাংলা

প্যারিস মেইল

মাসিক নব জ্যোতি

​এবং বিভিন্ন স্বনামধন্য সাহিত্য ম্যাগাজিনে।

​কবিতা, ছড়া, প্রবন্ধ, ছোটগল্প ও গীতিকবিতা—সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর সাবলীল বিচরণ রয়েছে। এছাড়া তাঁর প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থগুলোর মধ্যে ‘পালা বদল’, ‘অন্তরিপ’ ও ‘চন্দ্রবিন্দু’ অত লান্ত, বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু দেশেই নয়, ভারতের বিভিন্ন প্রকাশনা থেকেও তাঁর যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং নিয়মিত প্রকাশিত হচ্ছে।

​সংগীত চর্চা

​সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সংস্কৃতি অঙ্গনেও সমানভাবে যুক্ত ছিলেন। স্কুলজীবনে ‘আল আমিন শিল্পগোষ্ঠী’-তে গান চর্চার মাধ্যমে তিনি সংগীত অঙ্গনে প্রবেশ করেন।

​সমাজসেবা, মানবতা ও সাংগঠনিক কার্যক্রম

​সাহিত্যের পাশাপাশি মুঃ ইব্রাহীম খলিল জসিম নিজেকে নানা সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে উৎসর্গ করেছেন:

​স্কাউটিং: স্কুলজীবনে বয় স্কাউট এবং কলেজজীবনে রোভার-স্কাউটের সাথে যুক্ত থেকে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।

​রক্তদান আন্দোলন: মানবতার টানে গড়া সংগঠন ‘অফুরন্ত ব্লাড ব্যাংক’-এর মাধ্যমে তিনি নিয়মিত বিনামূল্যে রক্তদান করে আসছেন। বর্তমানে তিনি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত তিনি ১৭ বার রক্তদান করেছেন।

​পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থা: এলাকার তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরি করতে তিনি প্রতিষ্ঠা করেন ‘আল আমিন পাঠাগার’, যার তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তিনি—

​হেরার আলো ইসলামী পাঠাগার-এর উপদেষ্টা,

​আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা-র উপদেষ্টা, এবং

​যুবসংঘ ক্রীড়া সংস্থা-র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আরও বহু সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে নিবিড়ভাবে যুক্ত আছেন।

​বর্তমান পেশা ও পরিচয়

​তিনি একাধারে একজন কবি, লেখক, ছড়াকার, প্রবন্ধকার, ছোটগল্পকার ও গীতিকার। সাহিত্য সাধনা ও সমাজসেবার পাশাপাশি বর্তমানে তিনি সাংবাদিকতা পেশা ও ব্যবসার সাথে যুক্ত থেকে জীবন অতিবাহিত করছেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.