ঢাকা    ,

জ্ঞানচর্চার আলো ছড়াতে কোম্পানীগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুদান

জ্ঞানচর্চার আলো ছড়াতে কোম্পানীগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুদান

জ্ঞানচর্চার আলো ছড়াতে কোম্পানীগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুদান

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রকে আরও সমৃদ্ধ ও পাঠবান্ধব করে তুলতে অনুদান দিয়েছেন প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক হাজী আব্দুল কুদ্দুছ।

তিনি লাইব্রেরির জন্য অনুদান হিসেবে দুইটি ইলেকট্রনিক দেওয়াল ঘড়ি ও একটি জুমার খুতবার বই প্রদান করেন। তাঁর এ উদ্যোগকে লাইব্রেরি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিস্তারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

কোম্পানীগঞ্জে জ্ঞানচর্চার পরিবেশ সম্প্রসারণ এবং শিক্ষার্থী, শিক্ষক, তরুণসহ সর্বস্তরের মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পাবলিক লাইব্রেরিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় বই, পাঠসামগ্রী ও অন্যান্য উপকরণে সমৃদ্ধ হলে প্রতিষ্ঠানটি স্থানীয় জ্ঞানপিপাসু মানুষের জন্য আরও কার্যকর পাঠকেন্দ্রে পরিণত হতে পারে।

হাজী আব্দুল কুদ্দুছের এ অনুদানের জন্য সংশ্লিষ্টরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে কোম্পানীগঞ্জের বিত্তবান, শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিদের প্রতি লাইব্রেরির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, একটি সমৃদ্ধ লাইব্রেরি শুধু বই পড়ার স্থান নয়; এটি একটি সমাজের জ্ঞান, সংস্কৃতি ও মননশীলতা বিকাশের অন্যতম কেন্দ্র। তাই ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সহযোগিতা বাড়লে কোম্পানীগঞ্জে একটি শক্তিশালী পাঠসংস্কৃতি গড়ে তোলা সম্ভব।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.