কোম্পানীগঞ্জে বামনী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের ইন্তেকাল
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
শিক্ষাঙ্গনে শোকের ছায়া, শিক্ষার্থী-সহকর্মী ও এলাকাবাসীর শোক
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বামনী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এনামুল হক ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে কোম্পানীগঞ্জের শিক্ষাঙ্গনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, এনামুল হক ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ, প্রাণবন্ত, সদা হাস্যোজ্জ্বল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। বিষয়ভিত্তিক জ্ঞানে তিনি ছিলেন সমৃদ্ধ। নিষ্ঠা, সততা, পরোপকারিতা, আদর্শিক মূল্যবোধ ও পরহেজগারির কারণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয়।
শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও শিক্ষা বিস্তারে দায়িত্বশীল ভূমিকা তাঁকে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে একজন প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাঁর কর্মময় জীবনের স্মৃতি বামনী উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় শিক্ষাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে তাঁর মৃত্যুতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এনামুল হকের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর সাবেক শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেন। তারা মরহুমের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
মহান আল্লাহ তাআলা মরহুম এনামুল হককে ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment