ঢাকা    ,
সংবাদ শিরোনাম : শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে কোম্পানীগঞ্জে অনন্য দৃষ্টান্ত এডভোকেট মামুনুর রশীদ মামুন বসুরহাট কাঁচাবাজার একতা সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় সংহতি দিবসে ফুটবলের মাঠে পৌরসভার দাপট সেনবাগ বাজারে যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় শোভাবর্ধনকারী বৃক্ষ বিতরণ সিরাজপুরে বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র সমীকরণ সেনবাগে মিনি ট্রাকে ৬২ হাজার ইয়াবা, গ্রেপ্তার হেলপার কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, পরিচালকের দাবির সঙ্গে মিলছে না বেতন পরিশোধের মেমো মাটিবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেদীর কবিরহাটে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত ।।লোকে কী ভাববে।। মুঃইব্রাহীম খলিল জসিম

বসুরহাট কাঁচাবাজার একতা সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

বসুরহাট কাঁচাবাজার একতা সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

বসুরহাট কাঁচাবাজার একতা সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

সঞ্চয়ে ৫ ও শেয়ারে ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি,

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট কাঁচাবাজার একতা সমবায় সমিতি লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ২৪তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ নভেম্বর রাতে বসুরহাট আরডি শপিং মলের নির্ঝর কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মান্নান রাশেদের সঞ্চালনায় সভায় সমিতির কার্যক্রম, আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা করা হয়।

সভায় সমিতির সদস্য ও বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সমিতির সহসভাপতি মো. বাবুলসহ কার্যকরী কমিটির সব সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক বেলাল বলেন, “সাবেক কমিটি সমিতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে সমিতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনেছি।”

তিনি সমিতির বর্তমান আর্থিক অবস্থার কথা তুলে ধরে সদস্যদের সঞ্চয়ের ওপর ৫ শতাংশ এবং শেয়ারের ওপর ৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেন।

সভায় সমিতির আয়-ব্যয়, সঞ্চয় ও শেয়ারভিত্তিক কার্যক্রম, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আগামী অর্থবছরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সদস্যদের সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.