ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মাটিবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেদীর কবিরহাটে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত ।।লোকে কী ভাববে।। মুঃইব্রাহীম খলিল জসিম ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ​মুঃইব্রাহীম খলিল জসিম নোয়াখালীতে ইসলামী ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত ৭ই নভেম্বর ১৯৭৫ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: গোসাইরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিং, বিপন্ন ছাত্রীদের শিক্ষাজীবন পরিবর্তনের পক্ষে, পরিবর্তনের লক্ষ্যে: মুঃইব্রাহীম খলিল জসিম সুস্থতাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ: মুঃইব্রাহীম খলিল জসিম বাংলা কবিতার একাল ও সেকাল: মুঃইব্রাহীম খলিল জসিম

কবিরহাটে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত

কবিরহাটে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত

কবিরহাটে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত

ইদ্রিস হাসান | কবিরহাট (নোয়াখালী)।

নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে কবিরহাট আইডিয়াল হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “আমাদের ইসলামী আন্দোলনের সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা মেধা, প্রজ্ঞা ও যোগ্যতার মাধ্যমে কাজে লাগিয়ে ধরে রাখতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত ও আদর্শ হৃদয়ে ধারণ করে সেই আদর্শের আলোকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

প্রধান বক্তা ইসহাক খন্দকার বলেন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত ও আদর্শ অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির শিক্ষা বাস্তবায়নের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ আমীনুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা কর্মপরিষদ সদস্য ডা. সাহাব উদ্দিন আহমেদ, নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং কবিরহাট উপজেলা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ ইলিয়াছ।

বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সমাজ সংস্কারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে না’তে রাসূল সন্ধ্যায় বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক কর্মী মহানবী (সা.)-এর শানে নাত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.