নোয়াখালীতে ইসলামী ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় নোয়াখালী জেলা শহরের ডি.এ.এম.এম. কনফারেন্স হলে নির্ধারিত কর্মীদের অংশগ্রহণে এ শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা শাখার সভাপতি ইয়াকুব মিয়াজীর সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি ইয়াসিন আরাফাত নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি মাওলানা মোরশেদ আলম মাসুম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ, মাওলানা এ আর এম সাইফুল্লাহ, মাওলানা শহিদুল ইসলাম মুকিম, জেলা সেক্রেটারি মাহমুদুল হাসান যোবায়ের, শহর সেক্রেটারি ওমায়ের হাসনাত, জেলা বায়তুলমাল সম্পাদক ও ছাত্রকল্যাণ সম্পাদক তানজিমুল ইসলাম ত্বলহা, শহর বায়তুলমাল সম্পাদক ইমান আলী, জেলা প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক তাহমিদুল ইসলাম যুবাইর, শহর প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান এবং খেলাফত মজলিস নোয়াখালী শহর শাখার নির্বাহী সদস্য লকিয়ত উল্লাহ প্রমুখ।
দিনব্যাপী শিক্ষা সভায় কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, দারসে কুরআন, হাতে-কলমে শিক্ষা, নির্ধারিত বিষয় মুখস্থকরণ, বিষয়ভিত্তিক আলোচনা, এহতেসাব, হেদায়েতি বক্তব্য এবং দোয়া-মোনাজাতসহ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মীদের আদর্শিক জ্ঞান, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ শিক্ষা সভার আয়োজন করা হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment