ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ভাঙনের ছোট ফেনী নদী, ভাঙা জীবনের আর্তনাদ, কোম্পানীগঞ্জের দুই ওয়ার্ডের দীর্ঘ বেদনার কাহিনী: তরমুজ ক্ষতি শেষে গরু চুরি-চরপার্বতীতে উদ্যোক্তা বাবুর হতাশা,নিরাপত্তা নিয়ে প্রশ্ন: বেগমগঞ্জে তিন ইটভাটাকে অর্থদণ্ড: বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: কোম্পানীগঞ্জে বৈশাখের বর্ণিল আবাহন ঐতিহ্য, উৎসব আর মানুষের মিলনমেলা শুভ নববর্ষ ।। মোঃ হাসান বিন ইউসুফ ।। আমি বিদ্রোহ! মোঃ হাসান বিন ইউসুফ কোম্পানীগঞ্জে তীব্র গ্যাস সংকট মধ্যরাতে রান্না জনজীবন বিপর্যস্ত: ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে চরপার্বতীর ৯ নং ওয়ার্ড,আতঙ্কে নদীতীরের জনগোষ্ঠী: নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের দুই দিন পর ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার:

বসুরহাট পৌরসভায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত:

বসুরহাট পৌরসভায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত:

বসুরহাট পৌরসভায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে ১০ মার্চ মঙ্গলবার পৌর মিলনায়তনে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটনের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, পবিত্র রমজান আমাদের সংযম, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা দেয়। আমরা কেউ কোনো অনিয়ম করবো না এবং কাউকে অনিয়ম করতে দেবো না। সমাজ থেকে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য ও ঘুষের মতো অনৈতিক কর্মকাণ্ড দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে একই অনুষ্ঠানে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ তার সমর্থকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগদান করেন।

তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। দলীয় সূত্র জানায়, মো. মাসুদ দীর্ঘদিন ধরে চাপরাশির হাট ইউনিয়নে জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এক সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীও ছিলেন।

ইফতার মাহফিলে বিএনপির নেতারা বলেন, নতুন নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.