ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চিরনিদ্রায় শায়িত হলেন মনিরুল ইসলাম বকুল সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল: শরিয়াহবিরোধী, নাকি স্বতন্ত্র সিভিল মডেল? চরপার্বতীতে মাদক নির্মূলে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিতঃ কোম্পানীগঞ্জে বিশ্বস্ততার সাথে অনলাইন ও ডিজিটাল সেবা দিচ্ছে ‘গাংচিল এন্টারপ্রাইজ এন্ড আধুনিক কম্পিউটার’​: বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে সরকারের বক্তব্য ঘিরে প্রশ্ন, গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে উঠছে নানা প্রশ্ন? চরপার্বতীতে মাদক নির্মূল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৭ সেপ্টেম্বর আলোচনা সভা ও র‍্যালি: মডেল চরকাঁকড়া গড়ার লক্ষ্যে মাঠে গোলাম কিবরিয়া বি,এস,সি: সুইচ চাপলেই আলো জ্বলবে,সাধারণ মানুষের হিসাব কি এতটাই সরল? তকমার বাজারে সত্যের কলম ---------মোহাম্মদ উল্যা মিরাজ------- দ্রব্যমূল্য কমাও, দুর্নীতির লাগাম টানো —মোহাম্মদ উল্যা— শিক্ষক,সাংবাদিক

চিরনিদ্রায় শায়িত হলেন মনিরুল ইসলাম বকুল

চিরনিদ্রায় শায়িত হলেন মনিরুল ইসলাম বকুল

চিরনিদ্রায় শায়িত হলেন মনিরুল ইসলাম বকুল

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়াজীপাড়া নিবাসী মনিরুল ইসলাম বকুল গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৩৮ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম মনিরুল ইসলাম বকুল ইসলামী ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বৃহত্তর নোয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নিজ এলাকা মিয়াজীপাড়াসহ পুরো চরপার্বতী ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, এলাকাবাসী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীরা গভীর শোক প্রকাশ করেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ ঢাকায় এবং দ্বিতীয় জানাজার নামাজ কোম্পানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়। সর্বশেষ জানাজার নামাজ আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরপার্বতী কদমতলার দক্ষিণে ৯নং ওয়ার্ডের মিয়াজীপাড়ায় নিজ বাড়ির দরজায় রহমানিয়া মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর দাফন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রিয়জনদের কাছ থেকে চিরবিদায় নেন মনিরুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত মুসল্লি, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে গভীর শোকের আবহ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.