ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চরপার্বতী হাজিপাড়া জামে মসজিদে স্মরণীয় আয়োজন,ইমাম সাহেবকে সম্মাননা প্রদান:

চরপার্বতী  হাজিপাড়া জামে মসজিদে স্মরণীয় আয়োজন,ইমাম সাহেবকে সম্মাননা প্রদান:

চরপার্বতী হাজিপাড়া জামে মসজিদে স্মরণীয় আয়োজন,ইমাম সাহেবকে সম্মাননা প্রদান:

নব জ্যোতি রিপোর্ট ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চর পার্বতী ইউনিয়নের হাজিপাড়া জামে মসজিদে দীর্ঘ ২৪ বছরের ধর্মীয় খেদমতের স্বীকৃতিস্বরূপ সম্মানিত খতিব ও ইমাম মাওলানা তাইজুল ইসলাম (তাজু হুজুর)-কে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হাজিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ খেদমতের স্বীকৃতিস্বরূপ ২ লক্ষ টাকা নগদ অর্থ, একটি সম্মাননা ক্রেস্ট এবং তাঁর পরিবারের সকল সদস্যের জন্য পোশাক উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তাজু হুজুর গত ২৪ বছর ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতের সঙ্গে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেছেন।

তিনি শুধু নামাজ পরিচালনা ও খুতবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না,বরং ইসলামী শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর আদর্শ, আন্তরিকতা ও অবদান এলাকাবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।সংবর্ধনার জবাবে তাজু হুজুর মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দীর্ঘ সময় এই মসজিদে খেদমত করার সুযোগ আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে তাজু হুজুরের সুস্বাস্থ্য, নেক হায়াত ও কল্যাণময় ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন তাজু হুজুরের ২৪ বছরের আন্তরিক খেদমত কবুল করেন, তাঁকে উত্তম প্রতিদান দান করেন এবং তাঁর জীবনে রহমত, বরকত ও কল্যাণ নসিব করেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.