ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চিরনিদ্রায় শায়িত হলেন মনিরুল ইসলাম বকুল সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল: শরিয়াহবিরোধী, নাকি স্বতন্ত্র সিভিল মডেল? চরপার্বতীতে মাদক নির্মূলে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিতঃ কোম্পানীগঞ্জে বিশ্বস্ততার সাথে অনলাইন ও ডিজিটাল সেবা দিচ্ছে ‘গাংচিল এন্টারপ্রাইজ এন্ড আধুনিক কম্পিউটার’​: বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে সরকারের বক্তব্য ঘিরে প্রশ্ন, গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে উঠছে নানা প্রশ্ন? চরপার্বতীতে মাদক নির্মূল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৭ সেপ্টেম্বর আলোচনা সভা ও র‍্যালি: মডেল চরকাঁকড়া গড়ার লক্ষ্যে মাঠে গোলাম কিবরিয়া বি,এস,সি: সুইচ চাপলেই আলো জ্বলবে,সাধারণ মানুষের হিসাব কি এতটাই সরল? তকমার বাজারে সত্যের কলম ---------মোহাম্মদ উল্যা মিরাজ------- দ্রব্যমূল্য কমাও, দুর্নীতির লাগাম টানো —মোহাম্মদ উল্যা— শিক্ষক,সাংবাদিক

চরপার্বতীতে মাদক নির্মূলে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিতঃ

চরপার্বতীতে মাদক নির্মূলে  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিতঃ

চরপার্বতীতে মাদক নির্মূলে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিতঃ

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নে মাদক নির্মূল,সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি চৌধুরীহাট বাজারে সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনজুরুল ইসলাম।এ ছাড়া কোম্পানীগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলা উদ্দিন ভূঁইয়া।সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য একরামুল হক মিলন, সাবেক ইউপি সদস্য কবির আহাম্মদ, জামায়াত নেতা ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জামাল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়,এটি ধীরে ধীরে পুরো সমাজের শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপন্ন করে তোলে।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা সামাজিক প্রভাব ব্যবহার করে কোনো মাদক কারবারিকে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া যাবে না।

মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।সভায় মাদকের ভয়াবহতা, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়,পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

এ জন্য চরপার্বতী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকদের প্রত্যাশা,মাদকের বিরুদ্ধে গড়ে উঠুক সামাজিক প্রতিরোধ, সচেতনতার আলোয় আলোকিত হোক চরপার্বতী, শান্তি ও নিরাপত্তার পথে এগিয়ে যাক পুরো সমাজ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.