দ্রব্যমূল্য কমাও, দুর্নীতির লাগাম টানো
—মোহাম্মদ উল্যা—
শিক্ষক,সাংবাদিক
বাজারজুড়ে আগুন জ্বলে, পণ্যের দামে আগুন,
অভাবের চাপে নীরব মানুষ, চোখে স্বপ্নের ফাগুন।
চাল-ডাল-তেল নিত্যপণ্য, নাগালের বাইরে যায়,
স্বল্প আয়ের সংসারগুলো হিসাব কষে হায়!
দ্রব্যমূল্য কমাও এবার, দুর্নীতির লাগাম টানো,
ঘুষ-অনিয়ম বন্ধ করে সুশাসনের পথ আনো।
মজুতদারি, সিন্ডিকেটের কালো হাতটা ভাঙো,
বাজারজুড়ে ন্যায্যতারই নির্মল আলো জ্বালো।
জনগণ চায় দু’বেলা ভাত, চায় একটু স্বস্তির জীবন,
ক্ষমতার চেয়ে বড় হোক মানুষেরই প্রয়োজন।
কৃষক বাঁচুক, শ্রমিক হাসুক, বাঁচুক খেটে খাওয়া;
দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক সবার ভালোবাসা।
বাজারে ফিরুক স্বস্তি, মুখে ফুটুক হাসি,
জনগণের অধিকার হোক রাষ্ট্রের মূল চাবিকাঠি।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment