ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মুঃ ইব্রাহিম খলিল জসিমের পংক্তি মালা। থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা আল-আজহারে কৃতিত্বের স্বাক্ষর নূর হোসাইন আজহারীর, এমফিল গবেষণায় মনোনীত মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সানজিদা খানম সাথীর বিইউবিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান ইসলামী বইমেলায় মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন মাদক মুক্ত যুব সমাজ গঠনের প্রত্যয়ে ৯নং ওয়ার্ড যুব বিভাগের শিক্ষা সফর সম্পন্ন আমার সাংবাদিকতার শুরু যেখান থেকে... মুমিনের জীবনে পরীক্ষা আসবেই, ধৈর্য ও আদর্শে অবিচল থাকতে হবে: ইসহাক খন্দকার নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত

ইসলামী বইমেলায় মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

ইসলামী বইমেলায় মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

ইসলামী বইমেলায় মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

‎বিশেষ প্রতিনিধি:

‎আন্তর্জাতিক ইসলামী বইমেলায় কলমসৈনিক পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীলের দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বই দুটি হলো— ‘মাদক আগ্রাসন রুখে দাঁড়াও বাংলাদেশ’ ও ‘কর্নাটকের দিনগুলো’।

‎শনিবার (১০ অক্টোবর) মেলার এক অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, কবি ও সাংবাদিকদের উপস্থিতিতে বই দুটির আনুষ্ঠানিক অবমুক্তকরণ করা হয়।

‎অনুষ্ঠানে আলোচকরা জানান, ‘কর্নাটকের দিনগুলো’ মূলত একটি রোমাঞ্চকর ও তথ্যবহুল সফরনামা।

মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান দা. বা.-এর সঙ্গে লেখকের ভারত সফরের অভিজ্ঞতার আলোকে এটি রচিত। কলকাতা, নদওয়া, দেওবন্দ, দিল্লি ও রাজস্থানের মরুভূমি হয়ে দক্ষিণ ভারতের কর্নাটকে প্রবেশ এবং টিপু সুলতানের মহীশূর পরিদর্শনের আদ্যোপান্ত এতে উঠে এসেছে।

১৩টি প্রদেশজুড়ে বিস্তৃত এই সফরে ট্রেনের শিডিউল বিপর্যয় ও বৈরি পরিবেশের টানটান উত্তেজনা এবং বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বইটিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

‎লেখক মিযানুর রহমান জামীল জানান, মূলত ৬০০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ ‘ভারত সফরনামা’র সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘কর্নাটকের দিনগুলো’ বইটি লেখা হয়েছে, যা পাঠকদের সহজেই অনুপ্রাণিত করবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, বহুমাত্রিক লেখক ও ভাষা প্রশিক্ষক কবি মুনীরুল ইসলাম, শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট সাংবাদিক মাসউদুল কাদির, মাকতাবাতুল খিদমাহ এর প্রকাশক মাওলানা আব্দুল মান্নান, ছড়াকার ও গল্পকার সুমন রায়হান, কবি ও সম্পাদক জিয়াউল আশরাফ, ক্যালিগ্রাফি শিল্পী ইলিয়াস হোসাইন, লেখক মুহাদ্দিস উবায়দুল হক খান ও জনপ্রিয় ঔপন্যাসিক সায়ীদ উসমান, ইমাম খতিব লেখক মুফতি নাসির বিন নূর-সহ আরও অনেকে।

‎দক্ষিণ ভারতের ঐতিহাসিক সফর নিয়ে লেখা ‘কর্নাটকের দিনগুলো’ বইটি প্রকাশ করেছে পুরানা পল্টনের প্রকাশনা প্রতিষ্ঠান ‘সম্পাদনা কেন্দ্র’ এবং বাজারে পরিবেশন করছে বাংলাবাজারের ‘মাকতাবাতুল খিদমাহ’।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.