ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কক্ষপথ মোহাম্মদ কুতুবউদ্দিন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩ কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এনসিপির নোয়াখালীতে সমন্বয় সভা ও সংগঠক কর্মশালা অনুষ্ঠিত: ২০২৬ সালের মধ্যেই শক্তিশালী সাংগঠনিক কাঠামো একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম নিয়ে প্রশ্ন কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

কক্ষপথ মোহাম্মদ কুতুবউদ্দিন

কক্ষপথ মোহাম্মদ কুতুবউদ্দিন

কক্ষপথ

মোহাম্মদ কুতুবউদ্দিন

নক্ষত্রগুলো যার যার কক্ষপথে

জ্বেলে রাখে আরোপিত আলোকবর্তিকা।

শুধু তুমি কক্ষপথ থেকে

নিজেকে ক্রমাগত সরিয়ে নিয়েছ—

সহস্র মহাকালের দূরত্বের বলয়ে;

যে পথের সীমানা

অন্তহীন কালকুটে এক অন্ধকার।

বিভ্রমের মায়াজালে ঘটে তোমার সঞ্চিত মস্তিষ্কের ক্ষরণ;

দেমাঘের সেন্সর অকেজো—নিষ্প্রাণ রোবটিক চরিত,

প্রতিটি ছায়াপথের বাঁকে বাঁকে অদৃশ্য ম্যানহোল,

ফাঁদ পেতে আছে—আঁচড়ে ফেলার দৈত্যাকার ঢেউ।

তোমার বলয়ে প্রদক্ষিণ করে অগণন ড্রোন,

প্রতিনিয়ত রাখে প্রহরায়;

পর্যবেক্ষণ করে তোমার গতিবিধি ও গতিপথ।

যেখানে গড়ে তুলেছ প্রশান্তির অট্টালিকা,

রিমোটের বাটন টিপে শুষে নেবে আইসবার্গের খণ্ডগুলো;

গলে পড়বে তোমার মস্তিষ্কের সার্ভারে কাঙ্খিত বরফজল।

চেয়ে দেখ—

তোমার প্রতিটি ভীম নরবড়ে, কেঁপে উঠছে মিসাইলের ভয়ে।

হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস পুরিয়ে

তোমার অস্তিত্ব বিনাশের সময়কাল এসেছে ঘনিয়ে

অথচ, বেভুলের খেয়ালে মজে আছো মৃত্যুর মোহনায়।

স্নাইপারের নলে তাক করা আজরাইল।

সময়ের অ্যালগরিদম মেপে বাজপাখির সমুন্নত দৃষ্টি

ক্রমাগত ধেয়ে আসছে—শিকারের নেশায়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.