ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ -------- "যোগ্যতার প্রকৃত পরিচয়" মোহাম্মদ উল্যা মিরাজ, শিক্ষক, প্রাবন্ধিক। শরীফ ওসমান হাদী ​— ইদ্রিস হাসান

কোম্পানীগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত:

কোম্পানীগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত:

কোম্পানীগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ রমজান, ৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে বসুরহাট আজমেরী হোটেলের ৩য় তলায় বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন, সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মামুন নায়েক, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ জমিরী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সলিম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বসুরহাট পৌরসভা সভাপতি মাওলানা ইউসুফ ওবায়দী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন শাহাদাত, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা বায়তুল সম্পাদক হাফেজ ইকবাল হোসেন তানভীর।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বসুরহাট বাজারের ব্যবসায়ী নেতা মাওলানা আবু জাহেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহভীতির শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.